প্রচ্ছদ    HT All Article   জঙ্গিবাদ ইসলামে নাই তো বুঝলাম...

জঙ্গিবাদ ইসলামে নাই তো বুঝলাম কিন্তু আছেটা কী?

৬ ডিসেম্বর ২০১৭ ০১:৫৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

জঙ্গিবাদের অপবাদ যখন ইসলামের উপর আরোপ করা হয় তখন অনেকেই ধর্মকে এই কালিমা থেকে রক্ষা করার জন্য বলে থাকেন ইসলামে জঙ্গিবাদ নেই, সন্ত্রাসের কোনো জায়গা নেই, কোনো সাম্প্রদায়িকতা নেই, মানুষকে হত্যা করার কথা নেই। শুনতে ভালোই লাগে। কিন্তু যারা জঙ্গিবাদী তারা তো ঐ ইসলামের দোহাই দিয়েই, কোর’আন হাদিসের দলিল দেখিয়েই মানুষ জবাই করছে, আত্মঘাতী হয়ে অসংখ্য মানুষ হত্যা করছে। তাহলে বিষয়টা কেমন হলো? যারা কেবল বলে যাচ্ছেন ইসলামে এটা নাই, ওটা নাই তাদেরকে অবশ্যই পরিষ্কার করতে হবে যে ইসলামে আছেটা কী? ‘না’ তো বুঝলাম, কিন্তু ‘হ্যাঁ’-টা কী?
শুধু নাই বললে তো চলবে না, ইসলাম বিদ্বেষীরা দিনরাত প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে পশ্চিম থেকে পুবে যে, ইসলাম একটি জঘন্য সন্ত্রাসবাদী বিশ্বাস। তারাও কোর’আন থেকে, রসুলের যুদ্ধময় জীবন থেকে এই ঘটনা, ওই ঘটনা, এই হাদিস, ওই হাদিস তুলে এনে বুঝিয়ে দিচ্ছেন যে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের অনুমোদন ইসলামে আছে, একজন প্রকৃত মুসলমান মানেই হচ্ছে একজন জঙ্গি। যারা জঙ্গি না তারা প্র্যাকটিসিং মুসলিম না। মোহাম্মদ (সা.) জঙ্গিবাদই শিক্ষা দিয়ে গেছেন। এই কথা শুনে অনেকেই হয়তো নাউজুবিল্লাহ পাঠ করবেন কিন্তু সেটুকুই কি যথেষ্ট? আপনাকে কি ঐ সব ধর্মবিদ্বেষীদের যুক্তি খণ্ডন করতে হবে না? যদি না করেন তাহলে মনে রাখবেন, মানুষ কিন্তু সাময়িক হুজুগে মাতলেও দিনশেষে যুক্তিশীল প্রাণী। তারা ঐ ধর্মবিদ্বেষীদের যুক্তিকেই মেনে নেবে এবং ইসলামবিদ্বেষী হয়ে যাবে। এখন যদি কেউ জঙ্গিবাদী ও ধর্মবিদ্বেষী এই উভয় তাবুর উত্থাপিত যুক্তিগুলোকে খণ্ডাতে না পারেন তাহলে মুখে মুখে ইসলাম শান্তির ধর্ম বলে জিকির করে কোনো ফায়দা হবে না, ধর্মবিশ্বাসী মানুষকে জঙ্গি হওয়া থেকে ফেরাতে পারবে না, যুক্তিশীল ধর্মবিশ্বাসী মানুষকে নাস্তিক ধর্মবিদ্বেষী হওয়া থেকে ফেরাতে পারবে না।
এখানেই দরকার ইসলামের প্রকৃত রূপ তুলে ধরা এবং রসুলাল্লাহর (সা.) জীবদ্দশায় সংঘটিত প্রাসঙ্গিক ঘটনাবলীর সঠিক ব্যাখ্যা উপস্থাপন করা। এটি একটি কঠিন আদর্শিক লড়াই। প্রত্যেকটি কথাকে ইসলামের শিক্ষা দিয়েই খণ্ডাতে হবে, রসুলের জীবন থেকেই আপনাকে ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গিটাকে তুলে আনতে হবে। এটা করতে আমাদের আলেম ওলামারা ব্যর্থ হচ্ছেন। তারা কেবল অমুক নাস্তিক, তমুক মুরতাদ ইত্যাদি বলে গলাই ফাটাতে পারেন আর পারেন দুর্বল জনগোষ্ঠীর বিরুদ্ধে ধর্মোন্মাদনা সৃষ্টি করে হামলা করতে। শক্তিমানের অর্থের কাছে তাদের আত্মা পর্যন্ত বিক্রি হয়ে গেছে। ধর্মবিক্রী তাদের জীবিকা; তাদের নৈতিক শক্তি নিঃশেষিত; মানবজাতিকে, মুসলিম জাতিকে এই ঘোর সংকটকালে রক্ষা করতে তাদের কোনো উদ্যোগ নেই, বক্তব্য নেই। তাদের বক্তব্য কেবল বিভাজনই বৃদ্ধি করতে পারে, সংযুক্ত করতে পারে না। কিন্তু এখন বিভাজনের সময় নয়। সমগ্র মুসলিম দাবিদার জনগোষ্ঠীর জীবন আজ হুমকির মুখে পড়েছে। কখন কোন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আক্রান্ত হয় তার কোনো নিশ্চয়তা নেই। মড়ার উপর খাড়ার ঘা হয়ে জাতির রক্তক্ষরণ ঘটিয়ে চলেছে ফেরকা মাজহাবের দ্বন্দ্ব সংঘাত। এসব অন্তর্গত সংঘাত আমাদের পতনকেই তরান্বিত করছে। আমরা আশঙ্কিত, কারণ আমাদের দেশের মোট জনসংখ্যার ৯০% নামে হলেও মুসলমান। তাই আমাদের দেশটিও যে কোনো ঘটনাকে কেন্দ্র করে ইরাক, সিরিয়া, আফগানিস্তানের মতো সাম্রাজ্যবাদীদের রণাঙ্গনে পরিণত হতে পারে।
এখন দরকার সেই আদর্শ যা শতধাবিভক্ত মুসলিম জাতিকে এক নেতার অধীনে ঐক্যবদ্ধ করবে, এক লক্ষ্যে চালিত করবে। এটাই হচ্ছে তাদের শক্তি ও পরাক্রম ফিরে পাওয়ার পূর্বশর্ত। এখন আর খুঁটিনাটি মাসলা মাসায়েল আর আমলের দোষ ত্রুটি নিয়ে পড়ে থাকলে চলবে না, জঙ্গিবাদের ইস্যুতে ইতোমধ্যেই বহু দেশ কারবালায় পরিণত হয়েছে। আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা বঙ্গভূমিকে যদি আমরা রক্ষা করতে চাই তাহলে মুসলিমদেরকে ইসলামের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে, তাদেরকে ঈমান ও দেশপ্রেমের চেতনায় জাগ্রত হতে হবে। সকল বিভাজনের বিরুদ্ধে তাদেরকে হতে হবে বজ্রকঠিন। প্রকৃত ইসলামের সেই ইতিহাস যুক্তি, তথ্য, তত্ত্ব, আদর্শ, বক্তব্য তুলে ধরছে হেযবুত তওহীদ যার সামনে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে ধর্মের নামে প্রচলিত সকল অপব্যাখ্যা, সাম্প্রদায়িকতা, অন্ধত্ব, কুসংস্কার, ধর্মব্যবসাসহ সকল নষ্ট মতবাদ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article