প্রচ্ছদ    HT All Article   চূড়ান্ত শান্তি ও নিরাপত্তা আসবে...

চূড়ান্ত শান্তি ও নিরাপত্তা আসবে কীভাবে?

১৬ জুলাই ২০২২ ১০:৪২ এএম
বজ্রশক্তি ডেস্ক

মুস্তাফিজ শিহাব:
মানুষ যে সমাজ বা রাষ্ট্রে বসবাস করে সে সমাজ বা রাষ্ট্র থেকে সে মূলত দুইটি জিনিসের প্রত্যাশা করে। একটি হচ্ছে শান্তি ও অপরটি নিরাপত্তা। যে সমাজে সে বসবাস করছে সে সমাজে যদি এই দুইটি বিষয় না থাকে তখন এই দুইটি বিষয়কে প্রতিষ্ঠিত করার জন্য সে বিভিন্ন উপায়ে প্রচেষ্টা করতে থাকে। আমাদের বর্তমান সিস্টেম বা জীবনব্যবস্থাগুলো তৈরির পিছনে মূল কারণও এই দুটিই। এই দুইটির চাহিদা যদি না থাকতো তবে কোন ব্যবস্থা তৈরির কোন প্রয়োজনই পড়তো না।

বতর্মান পৃথিবীর দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তবে দেখতে পাবো পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষ আজ বিভিন্ন ব্যবস্থার চর্চা করছে। কেউ গণতন্ত্রের চর্চা করছে, কেউ সমাজতন্ত্রের চর্চা করছে, কেউবা একনায়কতন্ত্র বা রাজতন্ত্রের চর্চা করছে। এ সকল তন্ত্রের (-রংস) মাধ্যমে তারা নিজেদের জীবনকে পরিচালিত করছে। কিন্তু কোথাও চূড়ান্ত শান্তি ও নিরাপত্তা লাভ হচ্ছে না। যেদিকেই তাকানো হচ্ছে অন্যায়, অত্যাচার, জুলুম ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে। এর থেকে পরিত্রাণের জন্য দিনে দিনে এ তন্ত্রগুলোতে নতুন নতুন সযোজন-বিয়োজন ঘটানো হচ্ছে, আইনকে কঠোর থেকে কঠোরতর করা হচ্ছে, কিন্তু কাক্সিক্ষত লক্ষ্য কিছুতেই অর্জন হচ্ছে না অর্থাৎ পূর্ণ শান্তি ও নিরাপত্তা আসছে না। এটা সত্য যে, প্রতিটি তন্ত্রই খাতা-কলমে বেশ সুন্দর ও যুক্তিযুক্ত, কিন্তু যখনই এদের প্রয়োগ করা হচ্ছে তখনই শুরু হচ্ছে বিপত্তি। তাহলে এখন করণীয় কী? চূড়ান্ত শান্তি ও নিরাপত্তা পাবার জন্য আমাদের এখন কী করতে হবে?
ধরুন আপনি একটি নতুন যন্ত্র তৈরি করলেন। এখন সে যন্ত্রকে কিভাবে চালালে তা সঠিকভাবে চলবে ও বহুদিন টেকসই থাকবে সে ব্যাপারে আপনার চেয়ে ভালো কী আর কারো পক্ষে জানা সম্ভব? মোটেও না। সেই যন্ত্রের ব্যাপারে আপনিই সবচেয়ে ভালো জানবেন। এবার আপনি সেই যন্ত্র যাতে সবাই সঠিকভাবে ব্যবহার করতে পারেন তার জন্য একটি ম্যানুয়েল তৈরি করলেন। এবার আপনি ব্যতিত কেউ সেই বস্তুকে পরিচালনা করতে চাইলে তাকে সেই ম্যানুয়েলের সাহায্য নিয়ে কাজটি করতে হবে।

একই কথা বর্তমানের মানবজাতির জন্যও প্রযোজ্য। মহান আল্লাহর সৃষ্টি সমূহের মধ্যে সবচেয়ে প্রিয় সৃষ্টি মানুষ। আল্লাহ মানুষকে সুন্দরতম অবয়ব দান করেছেন। সেই সুন্দরতম সৃষ্টি কিভাবে চললে শান্তি ও নিরাপত্তা লাভ করবে, সমৃদ্ধি ও প্রগতির মধ্যে বাস করতে পারবে সে উপায় কি আল্লাহ বলে দিবেন না? অবশ্যই দিবেন এবং তিনি দিয়েছেনও। আল্লাহ যুগে যুগে প্রতিটি জনপদের জন্য তাদের নিজস্ব ভাষায় নবী-রসুল প্রেরণ করেছেন এবং সে সকল নবী রসুলের মাধ্যমে আল্লাহ তাঁর এই সৃষ্টিকে পরিচালনা করার জন্য ম্যানুয়েল হিসেবে আসমানী কিতাব পাঠিয়েছেন। যে সকল নবীর উপর আসমানী কিতাব নাযিল হয় নি তারা পূর্ববর্তী কিতাব অনুযায়ী মানুষকে পরিচালিত করেছেন। এরই ধারাবাহিকতায় সবশেষে আল্লাহ সমগ্র মানবজাতির জন্য একজন রসুল প্রেরণ করলেন। সর্বশেষ রসুলের মাধ্যমে দীনকে পরিপূর্ণ করে দিলেন ও পৃথিবীর সমস্ত স্থানের মানুষ যাতে এ শেষ জীবনব্যবস্থাকে সহজেই গ্রহণ করতে পারেন সে জন্য একটি শেষ আসমানী কিতাব প্রেরণ করলেন। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদ (স.) সেই জীবনব্যবস্থাকে আরব উপদ্বীপে প্রতিষ্ঠা করলেন ও পরবর্তীতে তাঁর নিজ হাতে তৈরি করা উম্মতে মোহাম্মদী সে দীন বা জীবনব্যবস্থাকে অর্ধ দুনিয়ায় প্রতিষ্ঠা করলেন। আল্লাহ প্রেরিত এই শেষ দীন বা জীবনব্যবস্থা অর্ধ দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার পর কীরূপ শান্তি ও নিরাপত্তা নেমে এসেছিল তা ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। মানুষ রাতে দরজা খুলে ঘুমাতো, স্বর্ণের দোকান খোলা রেখে যেখানে খুশি চলে যেত কিন্তু কোন চুরির ভয় ছিল না। বহুদিন আদালতে কোনো মামলা আসত না, যদিও দুই একটা আসত সেগুলোরও খুব জলদিই নিষ্পত্তি হয়ে যেত। মানুষ যাকাত দেয়ার মত লোক খুঁজে পেত না। অভাব দারিদ্র্য যেন হারিয়ে গিয়েছিল। এক কথায় শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি, প্রগতি ইত্যদিতে গোটা অর্ধপৃথিবী হয়ে উঠেছিল পরিপূর্ণ এবং বাকি অর্ধেক বিশ্বের কাছে এ জাতির লোকেরা শিক্ষকের আসনে আসীন হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে আকিদা বিচ্যুতির ফলে এ জাতির উপর আল্লাহর লানত নেমে আসে ও জাতি তার সকল সুখ-সমৃদ্ধি থেকে বঞ্চিত হয়। তারা ইউরোপের বিভিন্ন জাতির দ্বারা পরাজিত হয়, পদানত হয়।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

অতএব আমরা যদি আজ শান্তি ও নিরাপত্তা লাভ করতে চাই তবে আমাদের আল্লাহর হুকুম অনুযায়ী নিজেদের পরিচালিত করতে হবে। যে সকল জীবনব্যবস্থাকে (ঝুংঃবস) আমরা গ্রহণ করে আমাদের জীবন পরিচালনা করছি সে সবগুলোই মানবসৃষ্ট। মানুষ নিজেই নিজের জন্য একটি নিখুঁত ও পরিপূর্ণ জীবনব্যবস্থা কখনোই সৃষ্টি করতে পারে না কারণ মানুষ নিজেই ত্রুটিহীন নয়, স্বয়ংসম্পূর্ণ নয়। এর কারণেই তিনি জীবনব্যবস্থা প্রেরণ করেছেন। তাই আমরা যদি বর্তমানে সকল তন্ত্র (-রংস) ভুলে আল্লাহর দেয়া শেষ পরিপূর্ণ জীবনব্যবস্থাকে গ্রহণ করি তবে আমরা আবার পুনরায় শান্তি ও নিরাপত্তা লাভ করতে পারব। আমরা পুনরায় হব সমৃদ্ধ একটি জাতি। কাক্সিক্ষত যে শান্তি ও নিরাপত্তার জন্য আমরা এত কষ্ট করছি তা সহজেই আমরা লাভ করতে পারব। পুনরায় আল্লাহর জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করে মানবজাতিকে শান্তি ও নিরাপত্তা দান করে আল্লাহ-রসুল ও ইসলামের গৌরবকে সমুন্নত করতে পারব।

(মুস্তাফিজ শিহাব, কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, সাহিত্য ও গবেষণা বিভাগ, হেযবুত তওহীদ,facebook/glasnikmira13, যোগাযোগ: ০১৬৭০-১৭৪৬৪৩, ০১৭১১-০০৫০২৫, ০১৭১১-৫৭১৫৮১ )

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article