প্রচ্ছদ    HT All Article   কোর’আন হলো ন্যায়-অন্যায়ের মানদণ্ড

কোর’আন হলো ন্যায়-অন্যায়ের মানদণ্ড

১৭ জুন ২০১৮ ০৮:৪৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

মুস্তাফিজুর রহমান শিহাব:
ধর্মগ্রন্থ ও ধর্মের উদ্দেশ্যমূলক ব্যবহার মানবসমাজে নতুন কোনো বিষয় নয়। কিন্তু সমস্যা হলো অধিকাংশ ধর্মবিশ্বাসী মানুষই এটা বুঝতে সক্ষম নন যে কোনটা ধর্মের সঠিক ব্যবহার আর কোনটা অপব্যবহার। ধর্মের একটা আবরণ জড়িয়ে দিলেই সে বিষয়ে মানুষের ভক্তিশ্রদ্ধা উপচে পড়ে আর সেই সুযোগে স্বার্থ হাসিল করে নেয় বিভিন্ন ধর্মব্যবসায়ী গোষ্ঠী। এভাবে ধর্মের নাম করে সম্পূর্ণ বিপরীত মুখে মানুষকে টেনে নিয়ে যাওয়া সম্ভব। যেমন রাজনৈতিক ইসলাম ও সুফিবাদ এই দুটো দৃশ্যমান বিপরীত বিষয় ইসলামের নাম দিয়েই চালানো হচ্ছে এবং এই দুটো বিপরীত মেরুতে লক্ষ কোটি মুসলিম নিজেদের ঈমানকে সমর্পণ করে আছে।
ইসলামের নামে কোনো কিছু করতে হলে কোর’আন দেখানো হচ্ছে সবচেয়ে কার্যকর পন্থা। কারণ শেষ আসমানী গ্রন্থের অবিকৃত থাকার বিষয়টি সত্য এবং এটি আল্লাহর বক্তব্যের সবচেয়ে অকাট্য দলিল। যারা জঙ্গিবাদী আদর্শ প্রচার করতে চান তারা কোর’আনের জেহাদ-কেতাল সংক্রান্ত আয়াতগুলোকে সামনে নিয়ে আসেন। যারা মডারেট ইসলাম প্রচার করতে চান তারা আবার সেই আয়াতগুলোকে পেছনে ফেলে সামনে আনেন উপদেশমূলক আয়াতগুলোকে। যারা সুফি তরিকার অনুসারী তারা বিভিন্ন রূপক ও অস্পষ্ট আয়াতগুলোকে সামনে এনে তার গূঢ় অর্থ মনগড়াভাবে ব্যাখ্যা করে স্বীয় তরিকার উপর আস্থা বৃদ্ধি করেন। আর যারা ইসলামকে জাতীয় জীবনে প্রতিষ্ঠার জন্য ব্রিটিশদের তৈরি পন্থায় রাজনীতিতে নেমেছেন তারা কোর’আনকে সংবিধান, শরিয়াহর গ্রন্থ ইত্যাদি বলে পরিচিত করতে চান।
কিন্তু এগুলো সবই উদ্দেশ্যমূলক নামকরণ যার দ্বারা বহু প্রতারিত মানুষ তাদের বিভিন্ন গোষ্ঠীর ছত্রছায়ায় ঐক্যবদ্ধ হচ্ছে। বস্তুত, সংবিধান বলতে বোঝায় একটি রাষ্ট্রের গঠনতন্ত্রকে। যে কেউ একটি দেশের সংবিধান ও পবিত্র কোর’আন এই দুটো গ্রন্থকে পাশাপাশি পড়ে গেলে নিজেই বুঝতে পারবে যে কোর’আন আদতে কোনো সংবিধান নয়। তবে এটা সত্য যে কোর’আনে বিশ্বব্যবস্থার কিছু মূলনীতি ছড়িয়ে ছিটিয়ে আছে। কোর’আন কোনো আইনের বই না, কোর’আনকে দণ্ডবিধির বইও বলা চলে না। তবে হ্যাঁ, কোর’আনে কিছু কিছু আইন কানুন আছে, কিছু আয়াত দণ্ডবিধির মধ্যেই পড়ে। কিন্তু মোটের উপর কোর’আন ওসবের একটাও নয়। কোর’আনে বিশ্বপ্রকৃতি ও মহাকাশ সংক্রান্ত বহু আয়াত আছে যা বিস্ময়কর বৈজ্ঞানিক সত্যে পূর্ণ কিন্তু তাই বলে কি কোর’আন বিজ্ঞানের বই? না। কোর’আন কোনো ইতিহাসের বইও নয়, যদিও কোর’আনে অতীতের বহু জাতির ইতিহাস বর্ণিত হয়েছে।
‘কোর’আন কী’ সে প্রশ্নের উত্তর আল্লাহ স্বয়ং দিয়েছেন। বলেছেন এটা উপদেশগ্রন্থ। আবার কোর’আনকে বলা হয়েছে ‘ফোরকান’ অর্থাৎ ন্যায়-অন্যায়, সত্য-মিথ্যা পার্থক্যকারী গ্রন্থ। বলা হয়েছে কোর’আনুল কারীম অর্থাৎ যেটা পুনঃপুনঃ পাঠ করা হয়। কারণ যেন মানুষ কোর’আনের মূল্যবোধকে সদাসর্বদা স্মরণে রেখে কাজ করতে পারে। কাজেই আল্লাহ যেটুকু বলেছেন আমরা কোর’আনকে আধুনিক রাজনীতির মোড়ক পরাতে গিয়ে যেন তার বাড়াবাড়ি না করে ফেলি।
যারা কোর’আনের শরিয়া প্রতিষ্ঠা নিয়ে তুলকালাম করেন তাদেরকে একটা প্রশ্ন করা দরকার যে, কোর’আনে কয়টা আইনের কথা আছে? কোর’আনে কয়টা রাষ্ট্র পরিচালনার ধারা-উপধারা আছে? কোর’আনে কয়টা দণ্ডবিধি আছে? চুরি, ব্যাভিচার আর হত্যার বাইরে সমাজে হাজার হাজার অপরাধ হচ্ছে প্রতিনিয়ত, সেগুলোর শাস্তি কী হবে? আবার চুরির বিধান হাত কাটাই ধরুন। বাপের মানিব্যাগ থেকে ছেলের দশ টাকা চুরিও চুরি, রিজার্ভের আটশ’ কোটি টাকা চুরিও চুরি, উভয়ের শাস্তিই কি হাত কাটা? এবার তারা শরীয়তের বই হাজির করবে। অথচ আপনি হয়ত জানেন না সেই শরীয়তের বই আল্লাহর নাজেলকৃত গ্রন্থ নয়। সেটা আজ থেকে শত শত বছর পূর্বের একদল আলেমের রচিত গ্রন্থ, যারা তাদের পারিপার্শিক অবস্থা, স্থান, কাল ইত্যাদি বিবেচনা করে সেই সময়ের মানুষের জন্য প্রযোজ্য বিধি-বিধান রচনা করেছিলেন। সেটা কী করে কোর’আনের আইন হয়? সেটা বড়জোর আলেমদের আইন হতে পারে। বর্তমানের এই পরিবর্তিত প্রেক্ষাপটে, বিশ্ব যখন প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার মুখোমুখী হচ্ছে, তখন হাজার বছর আগের মুফতি-ফকিহদের ঐ বিধান কতটুকু প্রযোজ্য হতে পারে? কিন্তু “আল্লাহর আইন চাই” বলে সেই পুরোনো আমলের শরীয়তের কেতাবগুলোকেই জাতির উপর চাপানোর চেষ্টা চালানো হয়, আর তা দেখে যুগসচেতন মানুষরা ইসলামকেই ভুল বোঝেন। যে আইনটি আলেমদের অর্থাৎ মানুষের তৈরি করা সেটা কী করে শ্বাশ্বত চিরন্তন আইন হতে পারে? আল্লাহর হুকুম হলো শ্বাশ্বত, কিন্তু আলেমদের মতামতের ভিত্তিতে যেটা রচিত হয়েছে সেটা অবশ্যই স্থান-কাল-পাত্রের দ্বারা সীমাবদ্ধ।
সত্য হচ্ছে কোর’আন ন্যায় ও অন্যায়কে বুঝতে শেখায়। সত্য থেকে মিথ্যাকে পৃথক করে দেয়। ব্যস, এবার মানুষের দায়িত্ব হচ্ছে সে তার সামগ্রিক জীবনে সর্বাবস্থায় সত্য ও ন্যায়কে প্রাধান্য দেবে। কোনো বিধান সেটা প্রয়োগের ফলে চূড়ান্ত বিচারে মানুষ ন্যায় পাচ্ছে নাকি অন্যায় পাচ্ছে? যদি ন্যায় পেয়ে থাকে তাহলে সেটাই ইসলামের আইন। আর যদি সে আইনের দ্বারা অন্যায়ের বিজয় হয় তাহলে সেটা তাগুতের আইন। কোনো রাষ্ট্র, সেটার গঠন যদি এমন হয় যে তার দ্বারা চূড়ান্ত বিচারে ন্যায় ও সত্যের প্রকাশ ঘটে, রাষ্ট্র পরিচালকরা ন্যায়ের উপর দণ্ডায়মান থাকেন এবং জনগণ ন্যায়, সুবিচার ও শান্তি পায় তাহলে সেটাই ইসলামী রাষ্ট্র। অপরাধীকে দণ্ডবিধির যে ধারায় শাস্তি দিলে ন্যায়ের বিজয় হয় সেটাই ইসলামী দণ্ডবিধি। আল্লাহ কেবল বড় বড় কয়েকটা অপরাধ- যেমন, চুরি, ব্যভিচার, হত্যা ইত্যাদির শাস্তি দানের ক্ষেত্রে সীমারেখা নির্দিষ্ট করে দিয়েছেন যে, ওই অপরাধের শাস্তি সর্বোচ্চ ওই পর্যন্তই। চুরির শাস্তি বড়জোর হাত কাটা পর্যন্তই। তার বেশি নয়। তবে নিম্নে যতদূর ইচ্ছা শাস্তি কমিয়ে দেওয়া যায় অপরাধের মাত্রা বিবেচনা করে, এমনকি ক্ষমাও করা যায়। এই সীমারেখা নির্ধারিত না থাকলে কী হতে পারে তার দৃষ্টান্ত আমাদের সমাজেই তো আছে। সামান্য চুরির দায়ে মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়। যেখানে কোর’আনের মূল্যবোধ প্রতিষ্ঠত থাকবে, সেখানে কস্মিনকালেও এমন হবার নয়। একটি কথা মনে রাখতে হবে যে, আল্লাহ নিজে সত্য, আর সত্য থেকেই আসে ন্যায়। কাজেই ন্যায়ের স্থাপনা হওয়া মানেই আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত হওয়া, কোর’আনের শাসন কায়েম হওয়া। তবে আল্লাহর হুকুমের বাইরে গিয়ে, তাঁর দেখানো নীতিমালাকে অস্বীকার করে কোনোদিন মানুষ এমন কোনো বিধান রচনা করতে পারবে না যা দিয়ে তাদের সমাজে শান্তি, শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব। গত কয়েক শতাব্দী জীবনবিধান নিয়ে মানুষ বহু পরীক্ষা নিরীক্ষা করেও শান্তি লাভ করতে পারে নি, বরং মানব ইতিহাসের সবচেয়ে সংকটমুহূর্তে এনে মানবজাতিকে দাঁড় করিয়েছে। এ থেকে রক্ষা পাওয়ার জন্যও তাদের সামনে এখন একটাই পথ, আল্লাহর হুকুমের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া এবং তার ভিত্তিতে জীবন পরিচালনা করা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article