প্রচ্ছদ    HT All Article   কেন এই তথ্যসন্ত্রাস?

কেন এই তথ্যসন্ত্রাস?

১৯ মে ২০১৫ ০৫:২০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

আমার মহামান্য পিতার নাম মো: বায়াজীদ খান পন্নী। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের নাম জানে না অত্র অঞ্চলে এমন লোক কমই ছিল। যা হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমি আমার ভাই-বোনদের মধ্যে সবার ছোট। বাবা আদর করে আমার নাম রেখেছেন রুফায়দাহ (মহানবীর একজন নারী সাহাবীর নাম, যিনি একটা সামরিক হাসপাতালের দায়িত্বশীল ছিলেন), নানী রেখেছেন শাহানা। আমি আমার বাবার রেখে যাওয়া আদর্শকে বুকে ধারণ করে মানবতার মুক্তির জন্য, মানবজাতির শান্তির জন্য সেই আদর্শকে মানুষের সামনে তুলে ধরার জন্যই নিজেকে নিয়োজিত করেছি। সেই সূত্রেই দৈনিক দেশেরপত্রের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছি। এই হল আমার ব্যাপারে দু’টি কথা। কিন্তু হতবাক করার কথা হল, এ দেশের প্রথম সারির একটি পত্রিকা দৈনিক দেশেরপত্রের বিরুদ্ধে লিখতে যেয়ে সম্প্রতি প্রকাশিত একটি বিভ্রান্তিকর প্রতিবেদনে আমার বাবার নামই পরিবর্তন করে দিয়েছে অর্থাৎ আমার বাবা নাকি হুমায়ুন খান পন্নী (হায়রে সাংবাদিকতা! হায়রে মিথ্যাচার!)। এটা কোন ধরনের সাংবাদিকতা? মিথ্যাচারের সীমা থাকে, বানোয়াট গল্পেরও একটা সীমা থাকা দরকার। মুদ্রণজনিত ভুল আমার পত্রিকাতেও হয়, আমি তার ঊর্ধ্বে নই। কিন্তু তাদের এই ধরনের সংবাদ মোটেও মুদ্রণজনিত নয়, এটা ডাহা ষড়যন্ত্র, শুধুই মানুষকে বিভ্রান্ত করা। মূলত হুমায়ুন খান পন্নী সাহেব ছিলেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, সম্পর্কে আমার চাচা। যদিও তাদের এই ধরনের আচরণ নতুন নয়। শুধু তাই নয়, এর আগেও এক পত্রিকার প্রতিবেদনে আমার বাবার নাম ‘জুনায়েদ খান পন্নী’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। অর্থাৎ আমার বাবার নামই পাল্টে দেয়া হয়েছিল। এসব হলুদ সংবাদিকদের দ্বারা সবই সম্ভব। যারা দিনকে রাত, তিলকে তাল করে। তাদের পক্ষে বাবাকে চাচা, চাচাকে বাবা অথবা নামই বিকৃত করে ফেলা অস্বাভাবিক কিছু নয়। আমরা সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি, যার প্রেক্ষিতে আমার বাবা এমামুযযামান মোহাম্মদ বায়াজীদ খান পন্নী কিভাবে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমন করা যায় সেই ব্যাপারে পরামর্শ দিয়ে এবং সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করে ২০০৯ সালে মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি প্রেরণ করেন। অথচ আমাদের নামের পিছনেই ‘জঙ্গি’ ট্যাগ লাগিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে চেষ্টার কোন কমতি করছে না এই শ্রেণির কিছু মিডিয়া।
যারা সত্যের ঘোর বিরোধিতা করতে দিনকে রাত এবং রাতকে দিন বানানোর জন্য সর্বান্তকরণে চেষ্টা করে যাচ্ছে, জাতির প্রতি তাদের দায়বদ্ধতা কতটুকু? এইসব তথ্যসন্ত্রাসীদের বলব, অনেক হয়েছে, এবার থামুন। কারও বিষয়ে যদি না জানেন তাহলে তার বিষয়ে লেখার আগে যথেষ্ট তথ্য সংগ্রহ করুন এবং তার পরে কলম ধরুন। শুধু এইটুকু বলতে পারি একটা কথা জেনে রাখুন, আমার পিতা যে সময় এ দেশে রাজনীতি করেছেন সেই সময়ে আজকের রাজনীতিবিদদের অনেকের জন্মও হয় নি। তিনি তখন দেশের বাইরে থেকে পত্রিকা এনে পড়তেন। বিভিন্ন পত্রপত্রিকায়, জার্নালে তাঁর প্রবন্ধ নিবন্ধ প্রকাশিত হতো। সাড়া জাগানো বহু বই তিনি লিখেছেন। কোনদিন তাঁকে কারো ব্যক্তিত্ব নিয়ে একটা আঁচড় দিতে দেখিনি। এমনকি তাঁর লেখায় কোন তথ্যবিভ্রাট চোখে পড়েনি। আমরাও পারিবারিকভাবে সেই শিক্ষা পাইনি। আজকে যারা সাংবাদিকতা করে বেড়াচ্ছেন তাদেরও অনেকের তখন জন্ম হয় নাই। সুতরাং কার ব্যাপারে লিখবেন বা কি লিখছেন তা আগে হিসাব করুন। তারপর যা সত্য তাই লিখুন। আপনারা যা লিখেছেন তা তো তথ্য সন্ত্রাস। এই ধরনের তথ্য সন্ত্রাসের বেড়াজালে পড়েই সাধারণ মানুষ গণমাধ্যমের প্রতি আস্থা হারিয়েছে। কোন সংবাদ সত্য, আর কোনটা মিথ্যা এটা বোঝাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। কাজেই তাদের উচিৎ আমাদের সম্পর্কে আগে জানা তারপর লেখা।
আমি ইচ্ছে করলে এইসব অজ্ঞদের বিরুদ্ধে মামলা করতে পারি। কিন্তু আজকাল আমাদের দেশে কারো যথেষ্ট ক্ষমতা না থাকলে এসকল সাংবাদিকদের কিছু করা যায় না। এজন্যই বোধহয় এরা এত বেপরোয়া। কারো মানহানি করতে এদের কলম কাঁপে না। কারণ, একটা কথা আছে যাদের নিজের ইজ্জত আছে তারাই পারে অন্যের ইজ্জত দিতে। তবে তাদের এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্য কি তা পরবর্তীতে প্রকাশ করার ইচ্ছা রইল।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article