প্রচ্ছদ    HT All Article   ওয়াজ মাহফিলের গুরুত্ব ও বর্তমানের...

ওয়াজ মাহফিলের গুরুত্ব ও বর্তমানের ওয়াজ মাহফিল

৫ মার্চ ২০১৯ ০৯:০৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

মুস্তাফিজ শিহাব

ওয়াজ মাহফিলের ধারণা আমাদের দেশে নতুন নয়। এর ইতিহাস বেশ প্রাচীন। কিন্তু বর্তমানে আমাদের দেশে ওয়াজ মাহফিলের নামে যেগুলো চলছে সেগুলোকে ওয়াজ-মাহফিল না বলে ‘মেলা’ বা ‘সার্কাস’ বলাটাই উত্তম। ওয়াজ মাহফিলের নামে উদ্ভট আচার-আচরণ, মোটা অংকের অর্থ পারিশ্রমিক হিসেবে লাভ, জনমনে বিনোদন যোগানো ইত্যাদিই যেন ওয়াজের মূল বিষয়বস্তু। এ যেন এক লৌকিকতার মহরা। জনসাধারণকে ধর্মীয় জ্ঞান প্রদান ও তাদের দেশ ও জাতির কল্যাণে উদ্বুদ্ধ করার যে লক্ষ্য ওয়াজ-মাহফিলগুলোতে পূর্বে দেখা যেত সেগুলো এখন আর নেই বললেই চলে।
ভারতবর্ষের ইতিহাস অনুযায়ী ওয়াজ মাহফিল মূলত মোঘল আমলে প্রচার ও প্রসার পায়। এর পূর্বে মূলত ইরানে বা তৎকালীন পারস্যে ওয়াজ মাহফিল বা ইসলামিক জলসা চলত। সেখান থেকে মোঘলদের মাধ্যমে ওয়াজ মাহফিল ভারতবর্ষে প্রবেশ করে। মোঘল সা¤্রাজ্য বিস্তারের সাথে সাথে তা সম্পূর্ণ ভারতবর্ষে ছড়ানোর সাথে সাথে বাংলায়ও চলে আসে।
যদিও মোঘলদের থেকে বিষয়টির উৎপত্তি তবুও পূর্বের ওয়াজ-মাহফিলগুলোর থেকে বর্তমানের ওয়াজ-মাহফিলগুলোর পার্থক্য স্পষ্ট। পূর্বে ওয়াজ মাহফিলগুলোতে দেখা যেত বক্তা দূর থেকে এসে বক্তব্য দিচ্ছেন কিন্তু এর কোনো বিনিময় নিচ্ছেন না। এছাড়াও বক্তব্য দেয়ার নামে জনমনে হুজুগ তৈরি, নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয়া, ধর্মকে রাজনীতিক স্বার্থে ব্যবহার করা ইত্যাদি বিষয় তখন ছিল না বললেই চলে। কিন্তু বর্তমানের ওয়াজ-মাহফিলগুলো হয়ে গিয়েছে সম্পূর্ণ ভিন্ন। বক্তা বক্তব্যই দেন অর্থ উপার্জনের অভিপ্রায় নিয়ে। কে কত সুরেলা কণ্ঠে ওয়াজ করল, কে কত উদ্ভট আচরণ করে লোকজন ধরে রাখতে পারল ইত্যাদির উপর ভিত্তি করে বিভিন্ন দরদামে বক্তাকে ‘উচ্চমূল্যে’ ভাড়া করে নিয়ে আসা হয়। ওয়াজের নামে দিন নেই রাত নেই চলে নানা রং ও ঢং এর আজগুবি আচার অনুষ্ঠান যা ইসলামের অংশ হিসেবে কোনো কালেই প্রতিষ্ঠিত ছিল না।
ওয়াজের নামে বর্তমানে যা কিছু করা হচ্ছে সেগুলো সবই ইসলামের দৃষ্টিতে হারাম তথা অবৈধ। ওয়াজ করার নামে ওয়াজের অনুষ্ঠানে সুরেলা কণ্ঠে, আজগুবি গল্প বলে লোক জমানোর চেষ্টা করা হয়। লোকজন এই আজগুবি কীর্তিকলাপ দেখতে যায় ঠিকই কিন্তু সেখান থেকে তারা প্রকৃত ইসলামের কোনো জ্ঞান লাভ করতে পারে না। এর ফলে ওয়াজ মাহফিলের মৌলিকত্ব আজ ধ্বংস হয়ে গিয়েছে। অপরদিকে তাদের এই সকল বাচনভঙ্গি তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। মিশকাত শরীফের ৪১০ নম্বর হাদিসে বলা হয়েছে, “যে ভাষার প্রাঞ্জলতা শিখে মানুষের অন্তরকে তার প্রতি আকৃষ্ট করার উদ্দেশ্যে তা ব্যাবহার করবে, কিয়ামতের দিন আল্লাহ তার কোনো ফরজ ও নফল ইবাদত কবুল করবেন না।”
যারা টাকা নির্দিষ্ট করে, অর্থের বিনিময়ে ওয়াজ করতে আসে তাদেরকে দিয়েও ওয়াজ করা থেকে বিরত থাকতে হবে কারণ ধর্মীয় কাজের বিনিময় গ্রহণকে আল্লাহ নিষেধ করেছেন। ওয়াজ হবে মানুষকে হেদায়াতের পথ দেখানোর জন্য, মানুষের কল্যাণে, দেশ ও জাতির কল্যাণে, আল্লাহর দীন প্রতিষ্ঠার অভিপ্রায়ে। সেই ওয়াজে যিনি বক্তব্য দিবেন তাকেও হতে হবে নিঃস্বার্থ, দেশপ্রেমিক, সত্যনিষ্ঠ। কিন্তু বর্তমানে যারা ওয়াজ করে তারা অধিকাংশই মোটা অংকের টাকা না হলে ওয়াজ করতে আসে না। এতেই বুঝা যায় তারা কোন শ্রেণীর আলেম। তারা যে হাক্কানী আলেম নন বরং ধর্মব্যবসায়ী তা পষ্ট হয়। আল্লাহ এ সকল ধর্মব্যবসায়ীদের অনুসরণ করতে স্পষ্ট নিষেধ করেছেন। পবিত্র কোর’আনে আল্লাহ বলেছেন, “অনুসরণ কর তাদের যারা তোমাদের থেকে বিনিময় আশা করেন না (সুরা ইয়াসিন ২১)।” নবী রসুলগণ কখনো দীন প্রতিষ্ঠা করে পারিশ্রমিক আদায় করেননি। “হে জাতি! আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছি না। আমার বিনিময় আমাকে আমার আল্লাহই দেবেন (সুরা হুদ ৫১)।” “বলুন, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আর আমি লৌকিকতাকারীও নই (সুরা সোয়াদ ৮৬)।” “বলেদিন, আমি তোমাদের কাছে এর জন্য কোনো পারিশ্রমিক চাই না। এটি সারা বিশ্বের জন্য উপদেশ মাত্র (সুরা আনআম ৯০)।”
অনেক সময় ওয়াজ মাহফিলগুলোতে মাত্রাতিরিক্ত খরচ করা হয় যা অপচয়ের পর্যায়ে পড়ে। এই অপচয় করা থেকেও আমাদের বিরত থাকতে হবে কারণ অপচয়কারী শয়তানের ভাই এবং যিনি অপচয় করেন আল্লাহ তাকে পছন্দ করেন না (সুরা বনি ইসরাইল ২৭)।
অতএব বর্তমানে ওয়াজ করার নামে যাদের ভাড়া করে আনা হচ্ছে তাদের আনা থেকে আমাদের বিরত থাকা উচিত। তাদের বদলে যারা ওয়াজ-মাহফিলের আয়োজন করছেন তাদের উচিত হাক্কানী আলেমদের দাওয়াত দিয়ে নিয়ে আসা। কারণ হাক্কানী আলেমরা জানেন কোর’আনে বহু আয়াতে মহান আল্লাহ দীনের সকল প্রকার বিনিময়কে হারাম ঘোষণা করেছেন। ওয়াজ মাহফিলের বিষয়গুলোর দিকেও নজর দিতে হবে। ধর্মব্যবসায়ীদের বাদ দিয়ে যদি হাক্কানী আলেমদের দিয়ে ওয়াজ করানো নির্দিষ্ট করা যায় তবে তারা অবশ্যই এমন বিষয়ই চয়ন করবেন যাতে দীন, দেশ ও জাতির মঙ্গল হয়।
রসুলের সময় এ ধরনের ঘটা করে প্যান্ডেল টাঙ্গিয়ে, স্টেজ সাজিয়ে ওয়াজ মাহফিল না হলেও রসুল আলোচনা করতেন। রসুলের সামনে বসে নারী-পুরুষ সকলে নির্বিশেষে আলোচনা শুনত এবং সে অনুযায়ী কাজ করত। রসুলের সেই আলোচনায় দীনের বিষয় ছিল, দুনিয়ার কল্যাণে কী কী করণীয় সে বিষয় ছিল, পরকালে উন্নতীর পথ ছিল। রসুলের আলোচনায় উপস্থিতগণ দেশ ও জাতির জন্য নিজেদের কোরবান করতেও দ্বিধাবোধ করতেন না। তারা মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের খেদমতে নিয়োজিত থাকতেন।
অতএব যদি প্রচলিত ওয়াজ মাহফিলগুলোকে সংস্কার করা যায় এবং সেগুলোকে ইসলাম, দেশ ও জাতির কল্যাণে ব্যবহার করা যায় তবে উত্তম, অন্যথায় ওয়াজ মাহফিল হওয়ার চেয়ে না হওয়াই ভালো। ধর্মব্যবসায়ীদের করা এ সকল ওয়াজ মাহফিলে দীন, দেশ ও জাতির উপকারের বদলে অপকারই বেশি হচ্ছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে আমাদের দেশে ওয়াজ মাহফিলের বেশ গুরুত্ব রয়েছে তাই ওয়াজ মাহফিলগুলো যদি সঠিক উপায়ে না হয় তবে তা আমাদের জন্য ঘোর অমঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে। তাই জনগণের উচিত এ বিষয়ে সচেতন হওয়া এবং সরকারের উচিত জনগণকে নিয়ে এই সকল বিষয়গুলোকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।

(লেখক: সাংবাদিক ও কলামিস্ট, facebook/glasnikmira13)

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article