প্রচ্ছদ    HT All Article   এ সভ্যতা পরিত্যাজ্য!

এ সভ্যতা পরিত্যাজ্য!

১৭ মার্চ ২০১৯ ০৮:৫৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

মুস্তাফিজ শিহাব

সভ্যতার ক্রমবিকাশে বর্তমানে আমরা বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রগতির চূড়ায় অবস্থান করছি। এই সভ্যতা আমাদের অনেক কিছুই দিয়েছে কিন্তু ছিনিয়ে নিয়েছে সব থেকে প্রয়োজনীয় দুটি উপাদান এই দুটি উপাদান একজন মানুষের জন্মগত চাহিদা। উপাদান দুটি হচ্ছে শান্তি ও নিরাপত্তা। কয়েকটি পরিবার, গোত্র, দেশ ও দেশগুলির শিল্প-সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান, তথ্য-প্রযুক্তি সব কিছুর সমন্বয়ে তৈরি হয় সভ্যতা। সভ্যতার ক্রমবর্ধমান বিকাশে এই একটি জিনিসই বরাবরই হয়ে এসেছে। ছোট্ট পরিবার থেকে শুরু করে বিশাল সভ্যতা পর্যন্ত মানুষের প্রথম চাহিদা কিন্তু সেই দুটিই থাকে, শান্তি ও নিরাপত্তা। যখনই কোনো সভ্যতা এই দুটি চাহিদা পূরণে অপরাগ হয় তখনই ওই সভ্যতার ধ্বংস নেমে আসে।

বর্তমানে পৃথিবীময় চলছে ‘ইহুদি খ্রিষ্টান যান্ত্রিক বস্তুবাদী সভ্যতা’। যে সভ্যতায় শান্তি ও নিরাপত্তার অভাব স্পষ্ট। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে যেগুলোর মাধ্যমে বিষয়টি অধিকতর স্পষ্ট হয়। দেশে দেশে লেগে রয়েছে যুদ্ধ-বিগ্রহ। ন্যায়-অন্যায়ের বালাই নেই, আইনের প্রয়োগ নেই। এখানে শক্তিই সব, ‘Might is Right’। যে যেভাবে পারছে নিজেদের স্বার্থোদ্ধারের জন্য শক্তির প্রয়োগ ঘটাচ্ছে। এভাবে চলতে থাকলে কোনো সভ্যতাই টিকে থাকতে পারে না।

একাধারে ইরাক-সিরিয়া- লেবানন-আফগানিস্তান-সোমালিয়া-আরাকানে চলছে যুদ্ধাবস্থা। যুদ্ধের ক্ষয়ক্ষতি ও সহিংসতায় প্রতিটি দেশ হয়ে উঠেছে জ্বলন্ত কয়লার স্তুপ। নির্বিচারে গণহত্যা চলছে, ধর্ষিত হচ্ছে কোটি কোটি নারী, বিতাড়িত হচ্ছে লাখো মানুষ। কিন্তু এর পিছনে কারণ হলো ইহুদি-খ্রিষ্টান সভ্যতার কর্ণধার পশ্চিমাদের ভূরাজনীতিক লীলাখেলা। তেলের জন্য, বন্দরের জন্য, সামরিক সুবিধার জন্য, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, প্রভাব বিস্তারের জন্য সাম্রাজ্যবাদী পশ্চিমা পরাশক্তি একের পর এক যুদ্ধক্ষেত্র তৈরি করে যাচ্ছে যা আমাদের সকলের সামনেই স্পষ্ট। প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হয়েও এত শরণার্থী দেশ ত্যাগ করেনি যত শরণার্থী সাম্রাজ্যবাদীদের এই সন্ত্রাসবাদী আচরণের জন্য হয়েছে। তাদের এই অতিমাত্রায় শোষণের কারণেই সভ্যতা তার মূল রূপ থেকে বিকৃত হয়ে গিয়েছে এবং ধ্বংসের দ্বারপ্রান্তে এসে উপনীত হয়েছে। পুরো মানবজাতি আজ ত্রাহি সুরে শান্তি ও নিরাপত্তার জন্যই আর্ত-চিৎকার করছে।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

ইতিহাস পর্যালোচনা করলে বিষয়টি অধিক স্পষ্ট হয়। রোমান-পারস্য সভ্যতা যখন আজকের পাশ্চাত্য যান্ত্রিক সভ্যতার মতো ক্ষয়িষ্ণু, পতনোন্মুখ হয়ে পড়েছিলো, তখনই উন্মেষ ঘটে মুসলিম সভ্যতার। মুসলিম সভ্যতা ‘শান্তি ও নিরাপত্তা’ অধিকহারে নিশ্চিত করতে পেরেছিল এবং তার কারণেই দীর্ঘ কয়েক শতাব্দী যাবৎ পৃথিবীতে গ্রহণযোগ্য ও উন্নত সভ্যতা বলতেই ছিলো মুসলিম সভ্যতা। বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত প্রগতি মুসলিম সভ্যতারও অনন্য কৃতীত্ব ছিল, কিন্তু একমাত্র সম্বল নয়। মুসলিম সভ্যতার শেকড় প্রোথিত ছিল আল্লাহর হুকুম অর্থাৎ ন্যায় ও সত্যের ভেতরে। ভারতবর্ষের কথাও যদি চিন্তা করি তবে যুগ পরিবর্তনের মূল কারণই ছিল এই শান্তি ও নিরাপত্তা। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশের রাজা ধনানন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের ভিত্তি গড়েন। সেই ধনানন্দের পরাজয়ের পিছনে অন্যতম কারণ ছিল তার বিদ্রোহী জনতা যারা অত্যাচারী রাজার শোষণে, নিপীড়নে অতিষ্ট হয়ে পরেছিল। অশান্তি ও অনিরাপদ অবস্থা তাদের এই বিদ্রোহে বাধ্য করে এবং চন্দ্রগুপ্তকে তারা সহেজই গ্রহণ করতে পারে।

হ্যাঁ এই সভ্যতা আমাদের থেকে শান্তি ও নিরাপত্তা ছিনিয়ে নিলেও সভ্যতা আমাদের অনেক কিছুই দিয়েছে এ কথা স্বীকার করতেই হবে। শুরুতেই বলে এসেছি সভ্যতার ক্রমবিকাশে জ্ঞান-বিজ্ঞান, তথ্য-প্রযুক্তিতে সভ্যতার চূড়ায় অবস্থান করছি। কিন্তু এই জ্ঞান-বিজ্ঞানের ও প্রযুক্তিগত উন্নয়নের কৃতিত্ব পুরোপুরি এই সভ্যতার নয়। প্রযুক্তিগত উন্নয়ন একটি ক্রমবর্ধমান বিষয়। সেই প্রথম মানুষটি থেকেই এটা হয়ে আসছে এবং ক্রমে বৃদ্ধি হতে থাকবে। বর্তমান ইহুদি খ্রিষ্টান বস্তুবাদী সভ্যতার গোড়া প্রোথিত আছে প্রাচীন গ্রিক সভ্যতায়। প্রাচীন গ্রিক সভ্যতা থেকেই পরবর্তীতে রোমান-পারস্য সভ্যতা, মিসরীয় সভ্যতা, মুসলিম সভ্যতা ও বর্তমান ইহুদি খ্রিষ্টান সভ্যতা। পাশ্চাত্য সভ্যতার পূর্বে মুসলিম সভ্যতা প্রযুক্তির যে উন্মেষ ঘটিয়েছিল তার উপর ভিত্তি করেই বতর্মান পাশ্চাত্য সভ্যতা দাঁড়িয়ে আছে। আবার এই সভ্যতার প্রযুক্তিগত উৎকর্ষের উপর ভিত্তি করে ভবিষ্যতে হয়ত গড়ে উঠবে অন্য কোনো সভ্যতা। সভ্যতার এই ভাঙাগড়ায় প্রযুক্তিগত উৎকর্ষের চাইতে বড় অনুঘটক হিসেবে কাজ করে শান্তি ও নিরাপত্তার জায়গাটি, যেই জায়গায় আজকের পাশ্চাত্য সভ্যতা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। খুবই স্বাভাবিক, কারণ ‘সভ্য’ থেকে সভ্যতা শব্দটির উৎপত্তি, আর যে সভ্যতায় ন্যায় অন্যায় বলে কিছু থাকে না, শান্তি ও নিরাপত্তাকে হার মানতে হয় শক্তিধরের স্বেচ্ছাচারিতার কাছে, সেই সভ্যতা তো সভ্যতাই হতে পারেনি, সেটি বড়জোর হতে পারে যান্ত্রিক প্রগতি। আজ যারা সেই প্রযুুক্তিগত প্রগতির দোহাই দিয়ে এ সভ্যতাকে বাহবা দিচ্ছেন তাদের বোঝা উচিত- সভ্যতার রদবদলে প্রযুক্তিগত উন্নতির পথ রুদ্ধ হয়ে যায় না। যদি এমনটিই হত তবে গ্রিসের পতন ঘটার সাথে সাথে গ্রিক দর্শন ও বিজ্ঞানও হারিয়ে যেত।

পাশ্চাত্য সভ্যতার গ্রহণযোগ্যতা নিয়ে ভাবার সময় এসে গেছে। সাম্রাজ্যবাদীদের আগ্রাসন এবং সাম্প্রদায়িক মনভাব যে হারে প্রকট হচ্ছে তাতে এ সভ্যতার ধ্বংস হতে বেশি দেরিনেই। একটি বিশ্বযুদ্ধই যথেষ্ট। হ্যাঁ, এ আত্মহীন, জড়বাদী, বস্তুবাদী সভ্যতা ধ্বংস হবে এ বিষয়টি নিশ্চিতভাবে বলা যায়। প্রশ্ন হলো, তার সাথে আমরাও ধ্বংস হয়ে যাব নাকি তার আগেই ডুবন্ত জাহাজ থেকে নিজেদের রক্ষার উপায় অন্বেষণ করব? আজকে যুক্তরাষ্ট্রের স্কুল হামলার ঘটনা কিংবা নিউজিল্যান্ডের মসজিদে হামলার ঘটনাটাই বোধদয় হবার জন্য যথেষ্ট নয় কি? পরম শান্তি ও নিরাপত্তার দেশ হিসেবে খ্যাত দেশগুলোতে এমন ঘটনা ঘটার পরও কি আমরা ধরে নিতে পারি না- এই সভ্যতা পৃথিবীর কোনো স্থানকেই শান্তি ও নিরাপত্তার চাদরে ঢাকতে পারেনি? এরপরও আমরা চাইলেই উটপাখির মতো মাথা গুঁজে বসে থাকতে পারি, কিন্তু তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। সময় গেলে সাধন হবে না। যখন নিদানের কাল আসবে তখন কোনো উপায়ান্তর না পেয়ে ‘দুর্বলচিত্তের মনুষ্যের ন্যায় বলিয়া উঠিতে হইবে- অদ্দিষ্টে যাহা আছে তাহাই হইবে।’

(মুস্তাফিজ শিহাব: সাংবাদিক ও কলামিস্ট,  facebook.com/glasnikmira13)

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article