প্রচ্ছদ    HT All Article   উগ্রবাদের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি হয়েছে

উগ্রবাদের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি হয়েছে

৩১ জানুয়ারি ২০২৩ ১০:৫৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

প্রায় আটাশ বছর হয়ে গেল হেযবুত তওহীদ আল্লাহ-রসুলের প্রকৃত ইসলাম নিয়ে মাঠে-ময়দানে কাজ করছে। আমাদের পত্রিকা, বই, হ্যান্ডবিলে, লক্ষ লক্ষ সমাবেশে, অনলাইন-অফলাইনে ইসলামের প্রকৃত শিক্ষা আমরা তুলে ধরেছি। পাশাপাশি ইসলামের নামে প্রচলিত অজস্র বিকৃতির স্বরূপ তুলে ধরছি। শুরু থেকেই আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ঐতিহ্যবাহী পন্নী পরিবারের সন্তান এমামুয্যমান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী আন্দোলনের ধ্রুত নীতি গ্রহণ করেছিলেন, যে আমরা কখনোই দেশের আইনভঙ্গ করব না, প্রচলিত রাজনৈতিক ধান্ধাবাজি দাঙ্গাবাজির সঙ্গে সম্পৃক্ত হব না। বিগত আটাশ বছরে আমরা প্রমাণ করেছি যে, আইন মান্য করেও আন্দোলন করা যায়। আল্লাহর রহমে কেউ বলতে পারবে না যে হেযবুত তওহীদ কোনোদিন কোনো আইনভঙ্গ করেছে বা কোনো অপরাধ করেছে। এটা আমাদের আদর্শের শক্তির একটা পরিচয়।
বর্তমানে সমগ্র বিশ্বজুড়ে যে সংকট চলছে তার প্রভাব আমাদের দরিদ্র দেশেও পড়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই সংকট থেকে মুক্তির একটি মাত্র পথই আছে। সেটা হচ্ছে আল্লাহর তওহীদের ভিত্তিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আল্লাহর চেয়ে বেশি জানি না, তিনিই সর্বজ্ঞ। তাই মুক্তির যে পথ আল্লাহ তাঁর আখেরি নবী মোহাম্মদ (সা.) এর মাধ্যমে পাঠিয়েছেন আমাদের কর্তব্য সেই পথটি অনুসরণ করা। আইয়্যামে জাহেলিয়াতের আরবের গোত্রগুলো স্বার্থ নিয়ে হানাহানি ও দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত ছিল। সেখানে মানুষকে গরু-ছাগলের মত হাটে বাজারে বিক্রি করা হত। নারীদেরকে মানবেতর প্রাণীর মত বিবেচনা করা হত। তাদের যোগ্যতার কোনো মূল্যায়ন ছিল না। মেয়ে শিশুদেরকে জীবন্ত কবর দিয়ে দিত অনেক পিতা। ধর্মব্যবসায়ীরা যে বিধান রচনা করে আল্লাহ ও উপাস্য দেবতার নামে চালিয়ে দিত। আল্লাহর প্রেরিত জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করে এই জাহেলি সমাজকে আল্লাহর রসুল শান্তিময় একটি সমাজে পরিণত করেছিলেন। আজ আমাদেরকেও চলমান সংকট, হানাহানি, অন্যায় অবিচার, অশান্তি থেকে মুক্তি পেতে হলে আল্লাহর দেওয়া জীবনবিধান প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নেই। এই প্রস্তাবটি নিয়েই মাঠে কাজ করছে হেযবুত তওহীদ।

আমাদের এই সত্যনিষ্ঠ আন্দোলনের বিরুদ্ধে ধর্মব্যবসায়ী একটি গোষ্ঠী অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এই গোষ্ঠীটি এতকাল ধরে ধর্মকে পুঁজি করে মানুষের ধর্মবিশ্বাসকে ছিনতাই করে বহু উগ্রবাদী তাণ্ডব, জাতিবিনাশী কর্মকাণ্ড, সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটিয়েছে। তারা বিভিন্ন ইস্যুকে আশ্রয় করে দেশের পরিস্থিতিকে অরাজকতাপূর্ণ করে তুলে স্বার্থ হাসিল করতে পটু। তারা এখন হেযবুত তওহীদের বিরুদ্ধে বিভিন্ন রকম অপবাদ ও গুজব রটনা করে ওয়াজের মাঠ গরম করে তুলেছে। তাদের প্রতিটি মিথ্যাচারের জবাব আমরা দিয়ে যাচ্ছি কিন্তু ধর্মান্ধ জনগোষ্ঠী তাদের বক্তব্যে প্রভাবিত হয়। তাদের কথায় হেযবুত তওহীদের বিষয়ে একটি নেতিবাচক ধারণা তাদের মনে মগজে লালন করে থাকে। পরিণমে আমাদের নির্দোষ সদস্যরা মাঠে ময়দানে অগণিতবার জঙ্গিবাদী হামলার শিকার হয়েছে, আক্রান্ত হয়েছে, আমাদের পাঁচজন সদস্যকে তাদের পৈশাচিক হামলার শিকার হয়ে প্রাণ পর্যন্ত দিতে হয়েছে।

আমরা বলতে চাই, ইসলাম এমন একটি জীবনব্যবস্থা যা পৃথিবীর মানুষের যে কোনো সংকট সমাধান করতে সক্ষম। ইসলাম এসেছে মানুষকে অন্যায় অবিচার থেকে মুক্তি দেওয়ার জন্য, উগ্রবাদ বিস্তারের জন্য নয়। আমরা যে আল্লাহ-রসুলের প্রকৃত ইসলাম নিয়ে দাঁড়িয়েছি, এটা দিবালোকের মত পরিষ্কার। এ পর্যন্ত আমাদের একটি কথাকেও কেউ ভুল প্রমাণ করতে পারেনি। ধর্মব্যবসায়ী উগ্রবাদী গোষ্ঠীটি বহু আগেই আমাদের কাছে আদর্শিকভাবে পরাজিত হয়ে হিংসার পথ, সন্ত্রাসের পথ, ধর্মান্ধ মানুষকে ভুল বুঝিয়ে তাদের ধর্মীয় অনুভূতি উস্কে দেওয়ার বর্বর পন্থা অবলম্বন করেছে। কিন্তু আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আইনমান্যকারী নাগরিক। আমরা স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করতে পারব, ইসলাম প্রচার করতে পারব এটা আমাদের সাংবিধানিক মৌলিক অধিকার। মানুষের স্বাধীনতা আছে- আমাদের বক্তব্য তারা গ্রহণ করতেও পারে, প্রত্যাখ্যানও করতে পারে। তাদেরকে সেই সুযোগ দিতে হবে। কিন্তু এই ধর্মব্যবসায়ী গোষ্ঠীটি জোর করে তাদের মতামত আমাদের উপর চাপিয়ে দিতে চায়, তারা গায়ের জোরে আমাদের কণ্ঠকে থামিয়ে দিতে চায়। তাদের এই অপচেষ্টা সফল হবে না ইনশাল্লাহ।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

ইতোমধ্যে বাংলার মানুষের কাছে আমাদের বক্তব্য পৌঁছে গেছে। মানুষ ধর্মব্যবসায়ীদের প্রতারণার বিরুদ্ধে, অন্ধত্বের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। হেযবুত তওহীদের ডাকে উগ্রবাদের বিরুদ্ধে সারাদেশ এক গণজোয়ার সৃষ্টি হয়েছে। যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা ফতোয়ার জাল বিস্তার করছেন, আমাদেরকে হুমকি দিচ্ছেন, তাদের প্রতি আহ্বান জানাবো, এখনও সময় আছে এই অন্যায় আচরণ থেকে আপনারা বিরত হন। যে সংকট চলছে, তা আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই গ্রাস করবে। আমরা সেই সংকট মুক্তির জন্য যে প্রস্তাব করছি, সেটা কেবল আমাদের নিজেদের মুক্তির জন্য নয়, জাতির সকলের মুক্তির জন্য। আমরা মনে করি তওহীদের ভিত্তিতে অর্থাৎ আল্লাহর হুকমের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়াই হচ্ছে এই মুক্তির একমাত্র উপায়। ঐক্যের বিপরীতে কোনো ধরনের দলবাজি হানাহানি ইসলামের ধারনার সম্পূর্ণ বিপরীত।
হেযবুত তওহীদ যে মহাসত্য তুলে ধরছে আমরা মনে করি সাধারণ মানুষ যদি এই সত্য জানতে পারে অর্থাৎ ইসলামের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে, ইসলামের প্রকৃত আদর্শকে অনুসরণ করতে পারে, তবে সমস্ত রকম অন্যায় থেকে জাতি মুক্তি পাবে।

এখানে আপনারা যারা হেযবুত তওহীদের সদস্য আছেন, আপনাদের প্রতি আমার কথা হচ্ছে, আমাদেরকে সকল বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। আপনারা নবী করিম (সা.) এর সংগ্রামী জীবনের কথা স্মরণে রাখবেন। রসুল এবং তাঁর সাহাবীগণ অবর্ণনীয় মিথ্যাচার, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। ইতিহাস সাক্ষ্য দেয়, যারাই যুগে যুগে সত্য ও ন্যায় নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদেরকেই অবর্ণনীয় কষ্ট স্বীকার করতে হয়েছে, না খেয়ে থাকতে হয়েছে, দেশ থেকে পর্যন্ত বিতাড়িত হতে হয়েছে। হেযবুত তওহীদের বেলায়ও এর ব্যতিক্রম হবে না। আমাদেরকে মনে রাখতে হবে এ জাতি প্রায় তিনশ বছর প্রত্যক্ষ-পরোক্ষভাবে ব্রিটিশ ইউরোপিয়ান খ্রিস্টানদের দাসত্ব করেছে। ওই সময়ে ওই সময়ে তারা একটা বিকৃত শিক্ষাব্যবস্থা প্রবর্তন করেছে। জাতির মধ্যে তাদের তৈরি সুদভিত্তিক অর্থনীতি, বিচারব্যবস্থা, এ জাতির উপর চাপিয়ে দিয়েছে, হানাহানির রাজনীতি চালু করে দিয়েছে।

এখন হেযবুত তওহীদ দাঁড়িয়েছে সেই শান্তিময় সোনালি দিন আবার ফিরিয়ে আনার জন্য। সেজন্য আমাদেরকে অসম্ভব কোরবানি স্বীকার করতে হবে। সবর অবলম্বন করতে হবে। নিজেদের মধ্যে ইস্পাতের মত ঐক্য সৃষ্টি করতে হবে। মনে রাখতে হবে, নেতার হুকুম পালন করা আমাদের জন্য ফরজ। আল্লাহর হুকুম, রসুলের হুকুম ও আমিরের হুকুম আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার হবে, মিথ্যাচার হবে, জালিয়াতি হবে। এসব অপপ্রচার মিথ্যাচার ও জুলুমের বিরুদ্ধে লড়াই করতে হবে। কোনোভাবেই হতাশ হওয়া যাবে না, নিরুৎসাহিত হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। যে কোনো বিশেষ পরিস্থিতি সৃষ্টি হলেই আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

যেসব ধর্মব্যবসায়ী হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যাচার করছে তারা অচিরেই সাধারণ মানুষের হৃদয় থেকে বিতাড়িত হবে। কারণ তাদের মুখোস হেযবুত তওহীদ ইতোমধ্যে খুলে দিয়েছে। মানুষ তাদের লেবাসের আড়ালে থাকা কদর্য রূপ চিনতে পারছে। তারা আমাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক, তারা আল্লাহর সাহায্য পাবে না, বরং তারা আল্লাহর ক্রোধের পাত্র হবে। যারা আল্লাহর গজব ও লানতের পাত্র হয় তাদেরকে ধ্বংস করার জন্য অন্য কারো প্রয়োজন হয় না। তাদেরকে জবাব দিতে হবে যৌক্তিকভাবে, দৃঢ়তার সাথে। এই শ্রেণিটি যুগে যুগে সত্যনিষ্ঠ নবী-রসুল ও মো’মেনদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। বহু নবীকে তারাই হত্যা করেছে। হেযবুত তওহীদের বেলায়ও এর কোনো ব্যতিক্রম হবে না। আমরা উগ্রবাদ জঙ্গিবাদ ধর্মব্যবসা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সঠিক আদর্শ লাভ করেছি। সাধারণ মানুষের প্রতি আমাদের আহ্বান, আপনারা আমাদের বক্তব্য শুনুন, সত্যমিথ্যা যাচাই করুন। কারো অপপ্রচারে আর প্রভাবিত হবেন না।

 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article