প্রচ্ছদ    HT All Article   ইসলাম বিশেষজ্ঞদের প্রতি কয়েকটি সরল...

ইসলাম বিশেষজ্ঞদের প্রতি কয়েকটি সরল প্রশ্ন

২৭ জানুয়ারি ২০২৩ ১২:৫৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

আল্লাহ মুসলিম জাতিকে মানবজাতির মধ্যে সর্বোত্তম জাতি হিসাবে ঘোষণা করেছেন কারণ তিনি এই জাতির উত্থান ঘটিয়েছেন এই জন্য যে, তারা মানবজাতিকে ন্যায়ের নির্দেশ দেবে ও অন্যায় প্রতিহত করবে (সুরা এমরান ১১০)। স্বভাবতই, জাতি যদি এই কাজ জাতিগতভাবে ত্যাগ করে তবে তাদের শ্রেষ্ঠত্ব থাকবে না, তারা নিকৃষ্ট জাতিতে পরিণত হবে। বিশেষ করে যারা নিজেদেরকে মুসলিম উম্মাহর পথ প্রদর্শক বা রাহবার দাবি করেন, তারাই যখন এক্যহীন, পরস্পর বিবাদে লিপ্ত, মাসলা মাসায়েল নিয়ে কূটতর্কে জড়িত থাকেন তখন সেই জাতির পক্ষে শ্রেষ্ঠত্বের আসন ধরে রাখার কোন সম্ভাবনাই থাকে না। যেমন: যখন জাতীয় অর্থনীতির ভিত্তি ও ব্যাংকিং পদ্ধতি হিসাবে সুদকে প্রচলন করা হয় তখন আমরা দেখি একদল ইসলাম বিশেষজ্ঞ সেটাকে হারাম বলে ফতোয়া দেন, এর বিরুদ্ধে ওয়াজ করেন, আরেকদল সেটাকে জায়েজ করার জন্য বহু রকম ব্যাখ্যা বের করেন, বিভিন্ন হেকমত বের করে, ইজমা, কেয়াস করে বহু রকম নাম দিয়ে সেটিকে জায়েজ করেন। সাধারণ মানুষ বিভ্রান্ত হয়।

ধর্মব্যবসায়ী গোষ্ঠীর উপর্যুপরি মিথ্যাচার ও পরস্পর বিপরীতমুখী ফতোয়া প্রদানের ফলে সাধারণের মনে এই বিশ্বাস বদ্ধমূল হয়ে গেছে যে, ইসলাম বোঝা তাদের কম্ম নয়, ইসলাম নিয়ে কথা বলার কোনো এখতিয়ার তাদের নেই। ইসলাম বুঝতে হলে মাদ্রাসায় পড়াশুনা করে আগে ‘আলেম’ হতে হবে, নয়তো সেই স্বঘোষিত ওলামাদের কাছে যেতে হবে। এখন মাদ্রাসায় না পড়া কোন ব্যক্তি যদি ইসলামের প্রকৃত আকীদা বুঝতে পারেন, আল্লাহর সর্বব্যাপী তওহীদ উপলব্ধি করে তার ভিত্তিতে শতধাবিচ্ছিন্ন এই জনসংখ্যাটিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন এবং আল্লাহর সত্যদীন প্রতিষ্ঠার সংগ্রামে ব্রতী হন, তখন কিন্তু এই আলেম দাবিদাররাই ফতোয়া জারি করে সাধারণ মানুষকে তার বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলেন এই বলে যে, ও ইসলামের কি বোঝে, ও কি মাদ্রাসায় পড়েছে, ওর কি দাড়ি আছে, সুন্নতি লেবাস আছে ইত্যাদি ইত্যাদি। ব্যাস, সেই সত্যনিষ্ঠ ব্যক্তি অবাঞ্ছিত, এমন কি কাফের সাব্যস্ত হয়ে যান, তাকে মারধোর করে তাড়িয়ে দেয়া হয়, তার কোন কথাই শোনা হয় না। আজকের ধর্মের সেই ধারক বাহক মাওলানা, মুফতি, মোহাদ্দেস, মোফাস্সের যারা ওয়াজ করেন, ইমামতি করেন, যারা নিজেদের নায়েবে নবী বলে দাবী করেন, তাদের কাছে সবিনয়ে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চাই।

১. আল্লাহ বলেছেন, “যারা আল্লাহর বিধান মোতাবেক শাসন করে না তারা কাফের, যালেম, ফাসেক”(সুরা- মায়েদা, ৪৪, ৪৫, ৪৭)। মুসলিম দাবিদার এই জাতি যারা তাদের জাতীয় জীবনে আল্লাহর বিধান অর্থাৎ কোর’আনের আইন মানে না, ইহুদি খ্রিস্টানদের তৈরি আইন কানুন মেনে চলে তারা এই আয়াত মোতাবেক মো’মেন বা মুসলিম থাকে কিনা?

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

২. রসুলাল্লাহ (সা.) যে সংগ্রাম করে আল্লাহর সত্যদীন প্রতিষ্ঠা করেছিলেন, তাঁর সাহাবীরা দুনিয়ার সমস্ত কিছু বিসর্জন দিয়ে সংগ্রাম চালিয়ে রসুলের উপর নাজেল হওয়া জীবনবিধান প্রতিষ্ঠা করে উম্মতে মোহাম্মদী হয়েছিলেন, ঐ কাজ বাদ দিয়ে উম্মতে মোহাম্মদী হওয়া সম্ভব কিনা?

৩. আল্লাহ কোর’আনে বলেছেন, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ কর (সুরা এমরান ১০৩)। রসুলাল্লাহ বলেছেন­ – তোমরা মতভেদ করো না, মতভেদ কুফর (হাদিস-আব্দাল্লাহ বিন আমর (রা.) থেকে- মুসলিম, মেশকাত)। আজ আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত অর্ধ পৃথিবীতে মুসলমান নামক এই জাতি ধর্মীয় মতবাদে শিয়া, সুন্নী, শাফি, হানাফী, আহলে হাদিস, আহলে সুন্নাহ ইত্যাদি, আধ্যাত্মিকভাবে নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, কাদেরিয়া, চিশতিয়া ইত্যাদি বহু তরিকায়, রাষ্ট্রীয়ভাবে ৫০টির বেশি ভূখণ্ডে বিভক্ত হয়ে আছে। ইহুদি খ্রিষ্টানদের নকল করে তাদের রাজনৈতিক মতবাদ গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র ইত্যাদি হাজারো মতবাদে বিভক্ত। প্রতিটি ভাগের পক্ষেও আলেমদের অবস্থান রয়েছে। আমার প্রশ্ন: মুসলিম জাতির মধ্যে এই যে বিভক্তি- এটা কুফর কিনা? উম্মাহর সংজ্ঞা মোতাবেক এই জাতি এত বিভক্তির পরেও এক উম্মাহ থাকে কিনা যেখানে আল্লাহর রসুল বলেছেন, ‘আমার উম্মাহ একটি দেহের ন্যায়’? [নুমান আল বশির (রা.) থেকে মুসলিম]

৪. আল্লাহ কোর’আনে বলেছেন- “নিশ্চয়ই আল্লাহ যে কেতাব নাজিল করেছেন, যারা তা গোপন রাখে ও বিনিময়ে তুুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা নিজের পেটে আগুন ব্যতীত অন্য কিছুই পুরে না। [সুরা বাকারা-১৭৪]” যারা নামায পড়িয়ে, দোয়া করে, ওয়াজ করে আরও বহুভাবে ধর্মের বিনিময়ে অর্থ গ্রহণ করেন, তারা আগুন খাচ্ছেন কিনা? যারা আগুন ভক্ষণ করেন, ধর্মের বিনিময়ে অর্থ উপার্জন করেন তারা কি মুসলিম থাকেন কি না?

৫. আল্লাহ মো’মেনের সংজ্ঞা দিয়েছেন, ‘মো’মেন শুধুমাত্র তারাই যারা আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনার পর তাতে আর সন্দেহ পোষণ করে না অর্থাৎ দৃঢ় থাকে, এবং আল্লাহর রাস্তায় সম্পদ ও জীবন উৎসর্গ করে জেহাদ (সর্বাত্মক সংগ্রাম) করে। তারাই সত্যনিষ্ঠ (সুরা হুজরাত ১৫)।’ এই আয়াতের আলোকে এই জনসংখ্যাটি মো’মেন কিনা?

৬. আল্লাহ ওয়াদা করেছেন- তোমরা যদি মো’মেন হও তবে পৃথিবীর কর্তৃত্ব তোমাদের হাতে দেব যেমন তোমাদের পূর্ববর্তীদেরকে দিয়েছিলাম (সুরা নুর ৫৫)। তাঁর ওয়াদা যে সত্যতার প্রমাণ নির, চরম দরিদ্র, সংখ্যায় মাত্র পাঁচ লাখের উম্মতে মোহাম্মদীর হাতে তিনি বিশ্বের কর্তৃত্ব তুলে দিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে, আল্লাহর ওয়াদা মোতাবেক এই জাতির হাতে আজ পৃথিবীর কর্তৃত্ব নেই কেন? কর্তৃত্ব দূরে থাক, এ জাতি আজ ফুটবলের মত অন্যান্য সব জাতির লাথি খাচ্ছে। তাহোলে এই জাতি যদি নিজেদের মো’মেন বা ঈমানদার দাবি করে তবে তাদেরকে বলতে হবে যে, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেছেন (নাউযুবিল্লাহ)। আর আল্লাহ যদি মিথ্যা না বলে থাকেন তবে এই জাতি তার সমস্ত নামায, যাকাত, হজ্ব রোযা সব সুদ্ধ বেঈমান অর্থাৎ কাফের, মোশরেক। আর কোন সিদ্ধান্ত আছে কি?

৭. আল্লাহ মুসলিমদেরকে উদ্দেশ্য করে বললেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি (আল ইমরান ১১০)। আজ জ্ঞানে-বিজ্ঞানে, সামরিক শক্তিতে অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে সর্বনিকৃষ্ট হওয়ার পরও, সকল জাতির মার খেয়েও, সকল জাতির গোলামি করার পরও মুসলিম দাবিদার জাতিটি সর্বশ্রেষ্ঠ? নাকি এরা আল্লাহর দৃষ্টিতে মুসলিম নয়?

৮. আল্লাহ বলেছেন – তিনি মো’মেনদের ওয়ালী (সুরা বাকারা ২৫৭)। ওয়ালী অর্থ- অভিভাবক, বন্ধু, রক্ষক ইত্যাদি। আল্লাহ যাদের ওয়ালী তারা কোনদিন শত্রুর কাছে পরাজিত হতে পারে? তারা কোনদিন পৃথিবীর সর্বত্র অন্য সমস্ত জাতির কাছে লাঞ্চিত, অপমানিত হতে পারে? তাদের মা-বোনরা শত্রুদের দ্বারা ধর্ষিতা হতে পারে? আল্লাহ কি এই জাতিকে রক্ষা করতে অসমর্থ? (নাউযুবিল্লাহ)

৯. রসুলাল্লাহ বলেছেন, ‘আল্লাহ আমাকে পাঁচটি কাজের আদেশ করেছেন। আমি সেগুলি করার জন্য তোমাদেরকে আদেশ করছি। সেগুলো হলো:

(১) ঐক্যবদ্ধ হও।

(২) (নেতার আদেশ) শোন।

(৩) (নেতার ঐ আদেশ) পালন করো।

(৪) হিজরত করো।

(৫) (এই দীনুল হক কে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য) আল্লাহর রাস্তায় জেহাদ করো।

যে ব্যক্তি (কর্মসূচির) এই ঐক্যবন্ধনী থেকে এক বিঘত পরিমাণও বহির্গত হলো, সে নিশ্চয় তার গলা থেকে ইসলামের রজ্জু (বন্ধন) খুলে ফেলল- যদি না সে আবার ফিরে আসে (তওবা করে) এবং যে ব্যক্তি অজ্ঞানতার যুগের (কোনও কিছুর) দিকে আহ্বান করল, সে নিজেকে মুসলিম বলে বিশ্বাস করলেও, নামায পোড়লেও এবং রোজা রাখলেও নিশ্চয়ই সে জাহান্নামের জ্বালানি পাথর হবে [আল হারিস আল আশয়ারি (রা.) থেকে আহমদ, তিরমিযি, বাব উল ইমারাত, মেশকাত]।

এই হাদিস মোতাবেক জাতিটি ঐক্যবদ্ধ না হয়ে, নেতার আদেশ না শুনে, পালন না করে, হিজরত না করে এবং জেহাদ না করে নিজেদের গলদেশ থেকে ইসলামের বন্ধন খুলে ফেলেছে কি না এবং জাহান্নামের জ্বালানি পাথর কি না?

আমি জানি, কেতাবি জ্ঞানের তীব্র অহংবোধের কারণেই হোক আর ধর্মব্যবসায় ক্ষতির আশঙ্কা থেকেই হোক, এসব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার সৎসাহস অধিকাংশ ধর্মীয় পণ্ডিত ব্যক্তিরই হবে না। তবু প্রশ্নগুলি রাখলাম কারণ এগুলি থেকে হয়তো কোন সত্যান্বেষী মন এগুলির সঠিক উত্তর খুঁজে নেবেন।

 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article