প্রচ্ছদ    HT All Article   ইসলাম বিকৃতির মুহূর্তগুলি

ইসলাম বিকৃতির মুহূর্তগুলি

২৬ মে ২০১৫ ০৮:৫৯ এএম
বজ্রশক্তি ডেস্ক
 মুয়াবিয়ার (রা.) প্রতিষ্ঠিত শিরিয়ার উমাইয়া মসজিদ।

মুয়াবিয়ার (রা.) প্রতিষ্ঠিত শিরিয়ার উমাইয়া মসজিদ।

রিয়াদুল হাসান:

রসুলাল্লাহকে (দ:) মে’রাজে নিয়ে আল্লাহ তাকে স্থান ও কালের বিকৃতি (Dimension of Time and Space) থেকে মুক্ত কোরেছিলেন। তাই অতীত ও ভবিষ্যতের যতটুকু তাকে জানিয়েছিলেন তাতেই তার উম্মাহর ভবিষ্যতের অনেক কিছুই তিনি জানতে পেরেছিলেন। তার ওফাতের ত্রিশ বছর পর খেলাফত পরিত্যক্ত হোয়ে বংশানুক্রমিক রাজতন্ত্রে পরিণত হবে তা তিনি জানতেন, বোলেও গেছেন এবং তা যে সত্য হোয়েছে তা ইতিহাস- ঠিক ত্রিশ বছর পরে মুয়াবিয়ার (রা:) ছেলে ব্যপের পর খলিফা পদে অধিষ্ঠিত হোল। জাতির মধ্যে এই বিকৃতি একদিনে আসে নি। সর্বপ্রথম রসুলাল্লাহর আদর্শ বিচ্যুত হোয়েছেন এ জাতির নেতৃত্ব। আল্লাহর রসুল বোলছেন- তোমরা কি জান, ইসলামকে কিসে ধ্বংস কোরবে? এই প্রশ্ন কোরে তিনি নিজেই জবাব দিচ্ছেন- শিক্ষিতদের ভুল, মোনাফেকদের বিতর্ক এবং নেতাদের ভুল সিদ্ধান্ত (মেশকাত)। একটি ঘটনায় এ বিকৃতির প্রাথমিক অবস্থা সম্পর্কে ধারণা পাই।
আলী (রা:)-এর খেলাফতের আমল। তার ভাই আকিল একদিন এসে বোললেন: ‘আমি বড় অভাবে পোড়েছি, আামাকে সাহায্য দিন’।
আলী (রা:): ‘একটু সবুর, ভাই আমার মাসোহারাটা আসুক’।
খলিফাসহ যাদেরকে প্রশাসনিক কাজে সার্বক্ষণিকভাবে ব্যস্ত থাকতে হোত, তাদের জীবনধারণের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ ভাতা বরাদ্দ ছিল। আকিল বোললেন,
‘হুকুম পাঠিয়ে আপনার মাসোহারাটা আগেই আনিয়ে নিন’।
আলী (রা:): তা হয় না। খলীফার মাসোহারাও অন্যান্য সকলের মাসোহারার সঙ্গেই আসবে।
আকিল-বায়তুল মাল হোতে কিছু দিয়ে দিন।
আলী (রা:): বায়তুল মাল গরীব-দুঃখীর জন্য। তোমার-আমার জন্য নয়। আর কয়েকদিন অপেক্ষা করো। মাসোহারাটা পেয়ে নেই।
আকিল- কিন্তু আমি তো অতো দেরি কোরতে পারবো না। এখনই একটা কিছু ব্যবস্থা কোরে দিতে হবে।
আলী (রা:) বেশ, একটা লোক সাথে দিই, সে বাজারে গিয়ে একটা দোকান ঘর দেখিয়ে দিক, তুমি তালা ভেঙ্গে কিছু নিয়ে এসো।
আকিল- বটে! তবে আপনি আমাকে চুরি কোরতে বলেন?
আলী (রা:) আর দেশের তহবিল ভেঙ্গে তোমাকে অর্থ দেওয়ার পরামর্শ দিয়ে তুমি আমাকে খুব সাধু হবার পরামর্শ দিচ্ছো!
আকিল- আমি আজই মোয়াবিয়ার কাছে রওয়ানা হোয়ে যাবো। তখন খুব ভালো হবে তো?
আলী (রা:)- তোমার ইচ্ছা যদি হয়- অনায়াসে যেতে পারো।
আকিল- বেশ, তবে তাই চোললাম।
আল্লাহর রসুল একজন নেতার অধীনে একটি লোহার মতো ঐক্যবদ্ধ একটি জাতি রেখে বিদায় নিয়েছিলেন এবং এই ঐক্যকে যে কোন মূল্যের বিনিময়ে আঁকড়ে ধোরে রাখতে হুকুম দিয়েছিলেন এবং ঐক্য নষ্টের ব্যাপারে চূড়ান্ত সতর্কবাণী উচ্চারণ কোরেছেন যে ঐক্যভঙ্গ করা কুফর অর্থাৎ যারা ঐক্য নষ্ট করে তারা কাফের। কিন্তু তৃতীয় খলিফা ওসমানের (রা:) সময় জাতির ঐক্যের উপর বিরাট আঘাত হানে জাতির মধ্যে মিশে থাকা মোনাফেকরা। তাদের প্ররোচনায় একদল বিদ্রোহী ওসমানকে (রা:) হত্যা করে। এরপর খলিফা হন আলী (রা:)। ওমরের (রা:) সময় থেকেই মোয়াবিয়া (রা:) ছিলেন সিরিয়ার প্রশাসক বা গভর্নর। ওসমানের হত্যাকাণ্ডের বিচারের দাবিকে কেন্দ্র কোরে মোয়াবিয়া ও তার অনুসারীরা আলীর (রা:) আনুগত্য প্রত্যাখ্যান করেন। তার লক্ষ্য আলীকে (রা:) ক্ষমতাচ্যুত কোরে মোসলেম উম্মাহর খেলাফত লাভ করা। স্বভাবতই এজন্য তার সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটি তা হোল জনপ্রিয়তা ও লোকবৃদ্ধি। এমন সময় আকিল গেলেন মোয়াবিয়ার দরবারে।
মোয়াবিয়া (রা:):- আকিল, বেশ, তোমার ভাই তোমাকে কিছু দেয় নি, আমি দিচ্ছি।
আকিল- দিন, আমার অত্যন্ত প্রয়োজন।
মোয়াবিয়া (রা:):- কিন্তু একথা মসজিদে ঘোষণা কোরতে হবে, বুঝলে তো? বোলতে হবে, তোমার ভাইটি কেমন, আর আমি কেমন।
আকিল- তা নিশ্চয়ই ঘোষণা কোরব।
মোয়াবিয়া (রা:):- খাজাঞ্চী, আকিলকে একলাখ দেরহাম দিয়ে দাও।
কথা মোতাবেক আকিল মসজিদে গেলেন এবং দাঁড়িয়ে সকল মানুষের উদ্দেশ্যে বোললেন, বন্ধুগণ, একটা সত্য কথা শুনুন। আমি আলীর কাছে একটি অন্যায় আব্দার কোরেছিলাম, তিনি আমার চেয়ে দীনকে উপরে স্থান দিলেন। তারপর আমি মোয়াবিয়ার কাছে সেইরূপ আব্দার কোরলাম, তিনি দীনের চেয়ে আমাকেই উপরে স্থান দিলেন। -সুয়ূতী
এ হোচ্ছে বিকৃতির প্রথম পর্যায়ের একটি ঘটনা। তখনও উম্মতে মোহাম্মদী আরবের বাইরে রোমার সাম্রাজ্যের বিভিন্ন এলাকায় যুদ্ধ কোরে যাচ্ছে, অর্থাৎ যে উদ্দেশ্যে আল্লাহর রসুল এ জাতিটিকে তৈরি কোরেছিলেন সেই কাজ তখনও অব্যাহত আছে, কেবল নেতৃত্বশীল ব্যক্তিদের মধ্যে শুরু হোয়েছে উদ্দেশ্যচ্যুতি। কিন্তু এ বিকৃতি দিনে দিনে বৃদ্ধি পেতে লাগল যা একসময় এ জাতির উদ্দেশ্যই ভুলিয়ে দিলে। আল্লাহর রসুল এও বোলে গিয়েছিলেন যে, আমার উম্মাহর আয়ু ৬০ থেকে ৭০ বছর (হাদিস- আবু হোরায়রা (রা:) থেকে তিরমিজি ইবনে, মাজাহ)। অর্থাৎ উম্মতে মোহাম্মদী হোল সেই জাতি যে জাতি তার নবীর অর্থাৎ মোহাম্মদের (দ:) উপর আল্লাহর দেয়া দায়িত্ব পূর্ণ কোরতে সংগ্রাম কোরে যায়। এখানে ঐ দায়িত্ব হোল সমস্ত পৃথিবীতে এই দীন প্রতিষ্ঠা করা। ঐ সংগ্রাম পরিত্যাগ কোরলেই সে জাতি আর উম্মতে মোহাম্মদী থাকে না। ইতিহাসের দিকে লক্ষ্য কোরুন, দেখবেন ঐ জাতি এক দেহ এক প্রাণ হোয়ে, লক্ষ্যে অবিচল থেকে মোটামুটি ৬০ থেকে ৭০ বছর পর্যন্ত সংগ্রাম নিরবচ্ছিন্নভাবে চালিয়ে গেছে। তারপর এই উম্মাহ তার উদ্দেশ্য ভুলে যায়। পরবর্তীতে উমাইয়া, আব্বাসীয় রাজতন্ত্রের সময়ে যুদ্ধ করা হয় ঠিকই তবে সেটার উদ্দেশ্য ইসলাম প্রতিষ্ঠার বদলে হোয়ে গেল রাজ্য বিস্তার, সম্পদ আহরণ।
যেহেতু উদ্দেশ্যের পরিবর্তন বা চ্যুতি হোল কাজেই ঐ জাতি আর উম্মতে মোহাম্মদী রোইল না এবং আজ পর্যন্তও উম্মতে মোহাম্মদী নয়। যতক্ষণ ঐ উদ্দেশ্য পুনস্থাপিত না হবে, ততোক্ষণ এ জাতি উম্মতে মোহাম্মদী হোতে পারবে না। ততোদিন যতোই নবীর নামে মিলাদ পড়া হোক, তার ব্যক্তিগত সুন্নাহ, দাড়ি, টুপি, পোশাক আশাক অনুকরণ করা হোক, তার জন্মদিন পালন করা হোক, ডান কাতে শোয়া হোক, মিষ্টি খাওয়া হোক কোন লাভ নেই।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article