প্রচ্ছদ    HT All Article   ইসলামে নারীদের প্রকৃত অবস্থান কী?

ইসলামে নারীদের প্রকৃত অবস্থান কী?

১ মে ২০২৩ ০৬:৪৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

নারী পুরুষের সৃষ্টিগত পার্থক্য:

মানবজাতিকে আল্লাহ সামাজিক জীব হিসেবে সৃষ্টি করেছেন। মানুষের মূল দায়িত্ব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এ পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহ হুকুম-বিধান অনুসারে শাসন করা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা। এই মানুষের মধ্যে দুটি পৃথক বৈশিষ্ট্য মণ্ডিত সৃষ্টি- নারী ও পুরুষ। পুরুষ শারীরিক দিক থেকে নারীর চেয়ে শক্তিশালী, তার পেশী, বাহু, হাড়ের গঠন, মেরুদণ্ড এককথায় তার দেহকাঠামো নারীর তুলনায় অধিক পরিশ্রমের উপযোগী। আল্লাহই তাকে রুক্ষ পরিবেশে কাজ করে উপার্জন করার বেশী সামর্থ্য দান করেছেন। তাই পুরুষ শক্তি-সামর্থ্য প্রয়োগ করে রোজগার করবে, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করবে এবং পরিবারের ভরণ পোষণ করবে, এটা তার দায়িত্ব। এই শারীরিক বৈশিষ্ট্যের কারণেই পুরুষকে আল্লাহ নারীর তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছেন, নারীর অভিভাবক করেছেন। এটা মানব সমাজে বিশেষ করে পরিবারে পুরুষের দায়িত্ব। অপরদিকে নারীদেরকে আল্লাহ সন্তান ধারণের উপযোগী করে তৈরি করেছেন, সন্তানবাৎসল্য ও সেবাপরায়ণতা দান করেছেন। তাই নারী সৃষ্টিগতভাবেই কোমলমতি। প্রকৃতিতে যখন কোনো প্রতিকূল অবস্থার সৃষ্টি হয় তখন সবচেয়ে দূর্বল ও কোমল প্রাণীগুলো ক্ষতিগ্রস্ত হয়। তেমনি সমাজ যখন নারী সৃষ্টির উদ্দেশ্য ভুলে গেল, নারী যখন হারিয়ে ফেললো স্রষ্টা প্রদত্ত রহমত ও বরকত তখনই  এই কোমলমতি নারীরা সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত হলো।

সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত পুরুষের পাশাপাশি নারীর অবদানকে উল্লেখ না করে কোনো উপায় নেই। অধিকাংশ মহৎ কাজের স্বীকৃতি ও পুরস্কার পুরুষ সগৌরবে গ্রহণ করলেও তার সাফল্যের জন্য পর্দার অন্তরালে থেকে নীরবে কাজ করে গেছে কোনো না কোনো নারী, অন্ধ সমাজের দৃষ্টি খুব কমই সেই নারীর দিকে আকৃষ্ট হয়। কোনো স্বীকৃতিতো নেইই উল্টো আজকের এই সভ্যতার মুখোশ পরা সমাজে নারীরা পদে পদে হচ্ছেন নির্যাতিত, নিষ্পেষিত।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

নারী সৃষ্টির উদ্দেশ্য:

সৃষ্টির প্রথম মানব আদম (আ.) কে সৃষ্টি করার পর স্রষ্টা তাঁকে স্বর্গে বা জান্নাতে থাকতে দিলেন। যেখানে খুশি যাবার, যা খুশি খাবার, যা খুশি করার অনুমতি দিলেন। অথচ স্বর্গ সুখের মাঝে থেকেও তিনি ছিলেন নিঃসঙ্গ, দুঃখী আর উদাসীন। কিসের যেন প্রচণ্ড অভাব বোধ করছিলেন। তারপর তাঁর অন্তরের প্রশান্তির জন্য, তাঁর নিঃসঙ্গতা দূর করার জন্য স্রষ্টা মা হাওয়া (আ.) কে সৃষ্টি করলেন। জান্নাতের সুখ বা স্বর্গ সুখ যাকে ছাড়া মলিন ছিল সে-ই হলো নারী, সমস্ত রকম সুখ শান্তি যাকে ছাড়া অপূর্ণ ছিল সে-ই হলো নারী। নারী হলো শান্তির পায়রা, সুখের আধার। জান্নাতের সুখকে পরিপূর্ণ করে দেবার জন্য নারীর সৃষ্টি। অর্থাৎ সমাজ, সংসার ও পরিবারে সুখ-শান্তি প্রতিষ্ঠার জন্য নারীকে সৃষ্টি করা হলো। প্রত্যেকটি মানব শিশুর প্রথম ও প্রধান শিক্ষালয় হলো তার পরিবার এবং প্রথম শিক্ষক হলো তার মা। মা সন্তানকে যা শিখাবে তাই তার জীবনে পাথেয় হয়ে থাকবে। সন্তানের উৎসাহ ও উদ্দীপনা যোগায় মা, সামনে এগিয়ে যেতে দৃঢ়প্রত্যয়ী করে মা। তেমনি স্বামীর জন্যও তার স্ত্রী হলো অনুপ্রেরণা, জীবনে চলার পথের বিশ্বস্ত একজন সাথী। অর্থাৎ নারী কখনও মা হয়ে, কখনও বোন হয়ে, কখনও স্ত্রী হয়ে, কখনও কন্যা হয়ে পরিবার ও সমাজের শান্তি রক্ষার জন্য কাজ করে থাকে। এককথায়, নারী হলো আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত ও নেয়ামত স্বরূপ।

প্রকৃত ইসলামে নারী:

প্রকৃত ইসলামে নারীরা কেমন ছিলেন? তারা ছিলেন মা, বোন, কন্যা, স্ত্রী, যোদ্ধা, ব্যবসায়ী, সেবিকা, কমান্ডার, গভর্ণর সহ অনেক কিছু। তারা আল্লাহর রসুলের সাথে থেকে যুদ্ধ করেছেন, যুদ্ধাহতদের সেবা করেছেন, যুদ্ধের রসদ সরবরাহের কাজ করেছেন। সর্বপোরি পুরুষ মোজাহেদদের যুদ্ধের অনুপ্রেরণা যুগিয়েছেন। অনেক নারী সারা জীবন তার স্বামীর সাথে জিহাদের ময়দানে কাটিয়েছেন। সেখানে সন্তান জন্ম দিয়েছেন এবং তাদের লালন পালন করেছেন। প্রকৃত ইসলামে নারীরা ব্যবসা-বাণিজ্য করেছেন, হাসপাতাল পরিচালনা করেছেন এবং স্বয়ং যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। পুরুষের পাশাপাশি থেকে তারা সব কাজে অংশগ্রহণ করেছেন। আজ নারী শিক্ষার জন্য মৌলবাদীদের গুলিতে আহত হওয়ায় মালালা ইউসুফ জাইকে নোবেল পুরষ্কারে ভূষিত করা হয়েছে। পুরো বিশ্ব আজ তাকে এর জন্য চেনে। অথচ ১৪০০ বছর আগে আইয়্যামে জাহেলিয়াতের অন্ধকার যুগের সেই বর্বরতা থেকে মুক্তি দেবার জন্য, মানবজাতিকে শান্তি ও নিরাপত্তা দেবার জন্য যে সুমাইয়া (রা.) নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন, তাঁকে কয়জন চেনে? আহত লোকদের সেবা শুশ্রুষার জন্য ফ্লোরেন্স নাইটেংগেল এর নাম সবাই জানে, মাদার তেরেসার নাম সবাই জানে, অথচ রুফায়দাহ (রা.) যিনি আহত লোকজনের সেবার জন্য নিজেকে বিলিয়ে দিলেন তাঁকে কতজন জানে? মক্কার ধনাঢ্য মহিলা ব্যবসায়ী ছিলেন আম্মা খাদিজা (রা.)। মানবতার কল্যাণের জন্য নিজের সমস্ত সম্পদ অকাতরে বিলিয়ে দিয়ে শেষ পর্যন্ত অর্থের অভাবে পুষ্টিহীনতায় মৃত্যুবরণ করেন সেই ইতিহাস আমরা কয়জন জানি?

আল্লাহর রসুল নারীদের পর্দার দোহাই দিয়ে ঘরের কোনায় বসিয়ে রেখেছিলেন এমন কোনো ইতিহাস তো আমরা পাই না। তারা আল্লাহ রসুলের সাথে একসাথে সালাহ কায়েম করতেন, রসুলের সামনে বসে আলোচনা অনুষ্ঠান শুনতেন, এমনকি ব্যক্তিগত তুচ্ছ ঘটনাও রসুলের সাথে আলাপ করতেন। এইতো কয়েক বছর আগে নারীদের ভোটের অধিকার দিয়ে এবং সেনাবাহিনীতে অংশগ্রহণের সুযোগ দিয়ে পশ্চিমা বিশ্ব বলছে যে তারা নারীদের অধিকার ফিরিয়ে দিয়েছে। অথচ ইতিহাস সাক্ষ্য দেয় ১৪০০ বছর আগে আইয়্যামে জাহেলিয়াতের যুগে যখন মেয়ে শিশুকে জীবন্ত কবর দেয়া হতো সেই সময়ে আম্মা আয়েশা ১০,০০০ সৈন্যের নেতৃত্ব দিয়েছিলেন। মক্কার ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন আম্মা খাদিজা, মদীনার বাজার ব্যবস্থা নিয়ন্ত্রের দায়িত্বে ছিলেন একজন নারী উম্মে শেফা (রা.)। মায়েরা তাদের সন্তানকে নিজের হাতে সাজিয়ে যুদ্ধের জন্য তৈরি করে দিতেন আর বলতেন আল্লাহর রাস্তায় শহীদ না হয়ে ফিরবে না । সন্তানকে এমন শিক্ষা দিয়েছিল যে সন্তান তার মায়ের মুখের কথা জীবন দিয়ে পালন করে গেছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article