প্রচ্ছদ    HT All Article   আশা ও নিরাশার দোলাচলে

আশা ও নিরাশার দোলাচলে

২৫ জুন ২০১৭ ০৩:২৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

হোসাইন মোহাম্মদ সেলিম: আমরা যখন একটি মহাসত্যের সন্ধান পেয়েছি, যখন মানবজাতির সবচেয়ে বড় শত্রুকে চিনতে পেরেছি, সেই শত্রুকে নিশ্চিহ্ন করার পথও আল্লাহ দয়া করে আমাদের জানিয়ে দিয়েছেন তখন আমাদের পক্ষে স্বার্থপরের মতো নিজেকে নিয়ে পড়ে থাকা সম্ভব হয় নি। আমরা আমাদের পার্থিব জীবনকে নিয়োজিত করেছি সেই শত্রুকে নিশ্চিহ্ন করে মানবজাতিকে তার কবল থেকে মুক্ত করার জন্য। সেই শত্রু হচ্ছে পাশ্চাত্যের আত্মাহীন, বস্তুবাদী সভ্যতা যাঁকে আল্লাহর শেষ রসুল (সা.) দাজ্জাল বলে আখ্যায়িত করেছেন। তিনি তাঁর উম্মাহকে দায়িত্ব দিয়ে গেছেন এই দাজ্জালের বিরুদ্ধে লড়াই করার জন্য। আমরা প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি মানুষকে ডাকতে, তাদের সামনে যে মহাশত্রুর আবির্ভাব হয়েছে তার সম্পর্কে সচেতন করে তুলতে, তাদেরকে ঐ শত্রুর বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ করতে। কিন্তু হায়! তারা দেখি সেই শত্রুকেই বন্ধু নয়, একেবারে প্রভুর আসন দিয়ে তার পায়ে সেজদায় লুটিয়ে আছে। সেই পশ্চিমা বস্তুবাদী সভ্যতাকেই তারা জীবনের সর্বেসবা, হুকুমদাতা, এলাহ বানিয়ে নিয়েছে।
আজ আল্লাহর রসুল (সা.) থাকলে কী করতেন? তিনি কি আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে মানবতার মুক্তির লক্ষ্যে তুমুল সংগ্রামে অবতীর্ণ হওয়ার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতেন না? তাদেরকে জীবন সম্পদ আল্লাহর রাস্তায় উৎসর্গ করে এই সর্ববিস্তারি অন্তবিহীন অন্যায়ের বিরুদ্ধে কোমর বেঁধে রুখে দাঁড়ানোর মন্ত্রে মো’মেন হওয়ার দীক্ষা দিতেন না? আমরা অতি ক্ষুদ্র মানুষ, কিন্তু আমরা তাঁর উম্মত হিসাবে সেই বিশাল কাজটি কাঁধে তুলে নিয়েছি। আমরা যখন এ জাতির দিকে দৃষ্টিপাত করি, তখন মনে হয় এই জনগোষ্ঠীর মনে মগজে যে হিমালয় সমান আবর্জনার স্তূপ জমে উঠেছে, আমরা কী পারব সেই আবর্জনার স্তূপকে সত্যের অমৃতধারায় ধুয়ে দিতে? আমরা কী কথা বললে, কীভাবে বললে তাদের চিন্তার জড়তাপূর্ণ জগতে আলোড়ন সৃষ্টি হবে? কোন কথায় এই জনগোষ্ঠী আবার মানুষের জন্য, আল্লাহর বিজয়ের জন্য নিজেকে উৎসর্গ করবে? আদৌ করবে কি না তাও জানি না।
মাঝে মধ্যে আশা জাগে, আবার আশা হারিয়ে ফেলি। কারণ গত কয়েক শতাব্দী ধরে নানাভাবে যে জাতিকে ঘরের মধ্যে ঢোকানো হয়েছে সে জাতি কী করে বহির্মুখী, বিশ্বমুখী হবে? গত পাঁচশত বছর থেকে যে জাতি অন্য জাতির পদলেহন করছে, সেই জাতি কী করে শৃঙ্খলমুক্ত হওয়ার জন্য পাগলপারা হবে? যে জাতিকে শেখানো হয়েছে যে একবার ‘সোবাহান আল্লাহ’ বললে জান্নাতে একটি গাছ পাওয়া যাবে সে জাতি কেন সমাজে শান্তি প্রতিষ্ঠা করে জান্নাতলাভের ক্লেশকর পথ বেছে নেবে?  যে জাতি শত শত বছর থেকে গোল হয়ে জিকির করা শিখেছে, সে জাতি কি বৃত্ত ভেঙ্গে সারিবদ্ধ হয়ে সীসা গলানো প্রাচীরের মতো দাঁড়াতে পারবে?
যে জাতি পীরের দরগায় সেজদা করে, বিকৃত সুফীদের কাছে আত্মসমর্পণ করে পুলসিরাত পার হয়ে যায় সেই জাতি কি পারবে ফেরাউনের চেয়েও সহস্রগুণ ক্ষমতাবান বস্তুবাদী সভ্যতার ধারক-বাহকদের সামনে শির উঁচু করে দাঁড়াতে?
এসব দেখলে হতাশ লাগে। মনে হয়, জাতির চরিত্রে এই পরিবর্তন আসা সত্যিই খুব কঠিন। এত বড় পরিবর্তন না আনতে পারলে জাতি মো’মেনও হবে না, আল্লাহর বিজয় সম্ভবও হবে না। কিন্তু আবার আশা পাই, যখন দেখি পবিত্র কোর’আনে আল্লাহ বলেছেন, “তিনি ও তাঁর রসুলগণ বিজয়ী হবেন”। যে সত্য দিয়ে তাঁরা বিজয়ী হয়েছেন সেই সত্য বহু শতাব্দী ধরে পৃথিবীর কোথাও ছিল না, সেই সত্য আল্লাহ আবার দান করেছেন। সেই সত্যগুলো আমরা জনসভাগুলোতে তুলে ধরছি, বই লিখে, পত্রিকা, ম্যাগাজিন বের করে, প্রামাণ্যচিত্র তৈরি করে পথে পথে ঘুরে সেগুলো মানুষকে বলে যাচ্ছি। আমরা বলেছি যে ইরাক, সিরিয়া, আফগানিস্তান, ফিলিস্তিন, লিবিয়ার মুসলমানেরা নিজেদের ভূখ-, ইজ্জত, জীবন রক্ষা করতে পারে নাই, আফ্রিকা, ইয়েমেনের মুসলমানেরা দুর্ভিক্ষের হাত থেকে নিজেদের বাঁচাতে পারে নাই। তাদের এই দুর্দশার কারণ তাদের কাছে এমন কোনো আদর্শ ছিল না যার ভিত্তিতে তারা ঐক্যবদ্ধ একটি জাতিসত্তা গড়ে তুলবে। কিন্তু ইনশাল্লাহ এই পদ্মা, মেঘনার পলিসঞ্চিত বাংলার মাটিকে, বাংলার সহজ সরল মানুষগুলোকে আমরা রক্ষা করতে পারব। কারণ সেই আদর্শ আমাদের কাছে এসে গেছে। আল্লাহ পাক দয়া করে তা মানবজাতিকে দান করেছেন।
কীসের ভরসায় আমাদের এত বড় দুঃসাহসী উচ্চারণ? সেটা হচ্ছে, আল্লাহর ওয়াদা কখনও মিথ্যা হতে পারে না। তিনি মো’মেনদের সাথে ওয়াদা করেছেন যে, তিনি মো’মেনদেরকে রক্ষা করবেন। আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাদের একটাই উপায়, আমাদেরকে আল্লাহর দৃষ্টিতে মো’মেন হতে হবে। আমাদের আদর্শ, আমাদের সম্পদ, আমাদের সবচেয়ে বড় সাহস হচ্ছে এটাই যে, আমরা মো’মেন হওয়ার পথ লাভ করেছি। কী সেই পথ?
সুরা হুজরাতের ১৫ নম্বর আয়াত অনুযায়ী, মো’মেন হতে হলে আমাদের প্রথম কর্তব্যই হচ্ছে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া এবং সকল অন্যায়ের বিরুদ্ধে জান-মাল বাজি রেখে সংগ্রামে অবতীর্ণ হওয়া। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আমাদের ঐক্যের সামনে পৃথিবীর সমস্ত শক্তি তুচ্ছ। আল্লাহ বলেছেন, ‘তোমরা হতাশ হয়ো না, নিরুদ্দম হয়ো না, তোমরাই বিজয়ী হবে- যদি তোমরা মো’মেন হও (সুরা ইমরান ৩৯)’। এর প্রমাণ আল্লাহ অসংখ্যবার দিয়েছেন। খন্দকের যুদ্ধের দিন যখন আরবের সকল গোত্র মিলে সম্মিলিত সামরিক জোট গঠন করে মদিনার দ্বারে উপস্থিত হলো, সেদিন মো’মেনদেরকে আল্লাহই রক্ষা করেছিলেন। তারা যে মো’মেন ছিলেন তার স্বাক্ষরও তারা রাখতে পেরেছিলেন। তারা ছিলেন এক নেতার অধীনে ঐক্যবদ্ধ, এক আদর্শে দীক্ষিত, এক লক্ষ্যে অবিচলিত। জাতির প্রতিটি সদস্য সেদিন নিজ পবিত্র ধর্ম ও ভূখ-কে রক্ষার জন্য সর্বস্ব পণ করেছিল।
তিনি ইব্রাহীম (আ.) কে অগ্নিকুণ্ডের ভেতরেও রক্ষা করেছেন, তিনি লোহিত সাগরের বুকে মহাসড়ক নির্মাণ করে দিয়ে ফেরাউনের বাহিনীর হাত থেকে মুসা (আ.) ও তাঁর সঙ্গীদের রক্ষা করেছেন, তিনি কাবাকেন্দ্রিক ধর্মব্যবসায়ীদের ষড়যন্ত্রের হাত থেকে শেষ রসুলকে রক্ষা করেছেন। তিনি উহুদের প্রান্তরে তাঁদেরকে রক্ষা করেছেন সামগ্রিক পরাজয়ের হাত থেকে। এই একটা আশা তিঁনি মো’মেনদের প্রতি অঙ্গীকারাবদ্ধ, তারা সংখ্যায় যত অল্পই হোক না কেন তিনি তাদের রক্ষা করবেনই।
আমাদের আশার আরেকটি জায়গা হচ্ছে, আমরা বাংলার আপামর জনগণের সামনে যখন আমাদের বক্তব্য তুলে ধরেছি, তাদের চোখে মুখে নতুন সম্ভাবনার স্বপ্ন ঝলসে উঠতে দেখেছি। লক্ষ লক্ষ মানুষের উদ্যত হাতে মুষ্টিবদ্ধ প্রত্যয় দেখেছি। তারা আমাদের সঙ্গে একাত্ম হয়েছেন, দেশ ও ধর্ম রক্ষার অঙ্গীকারে আবদ্ধ হয়েছেন। তারা যদি এখন নিজেদেরকে সত্যের ধারক করতে পারেন, স্বার্থপরতা পরিহার করে জীবন সম্পদকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে মানুষের মুক্তির সংগ্রামে, তাহলে হয়তো আমরা সবাই হয়তো ইরাক সিরিয়ার পরিণতি বরণ থেকে রক্ষা পেয়ে যাব।  কিন্তু এই জাতি শেষতক মো’মেন হবে কি না আমরা জানি না। বিকৃত ইসলাম যাদের মনে মগজে শিকড় গেড়ে আছে তারা সর্বদা আমাদের ত্রুটিসন্ধানে ব্যস্ত। তারা ফিতা দিয়ে আমাদের দাড়ি মাপে, মাথায় টুপি আছে কিনা, আমাদের কাপড় টাখনুর উপরে কিনা তা নিয়ে তাদের চিন্তার শেষ নেই। এমতাবস্থায় আমরা কেবল তাদের বোধোদয়ের অপেক্ষা করতে পারি আর সত্যটি তাদের কাছে প্রচার করে যেতে পারি। আল্লাহ চাইলে একদিন নিশ্চয়ই তারা অজ্ঞানতার কারাগার ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হবে।

লেখক- এমাম, হেযবুত তওহীদ

[যোগাযোগ: হেযবুত তওহীদ ০১৭১১০০৫০২৫, ০১৯৩৩৭৬৭৭২৫, ০১৭৮২১৮৮২৩৭, ০১৬৭০১৭৪৬৪৩]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article