প্রচ্ছদ    HT All Article   আল্লাহর হুকুম প্রত্যাখ্যানের অনিবার্য পরিণতি

আল্লাহর হুকুম প্রত্যাখ্যানের অনিবার্য পরিণতি

২৭ মার্চ ২০১৮ ১০:০৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

আদিবা ইসলাম
পৃথিবীতে কোটি কোটি মানুষ নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ্জ করছে, বিভিন্ন ইবাদত/বন্দেগি/উপাসনা করছে। কিন্তু পৃথিবী আজ অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাতে পরিপূর্ণ হয়ে আছে। যতই দিন যাচ্ছে মানুষের অধঃপতন কেবল বেড়েই চলেছে। যেন কোনো এক গজবে ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ। আমরা পবিত্র কোর’আনে মানুষ সৃষ্টির সময়কার ঘটনা জানতে পাই যে, আল্লাহ যখন তাঁর প্রতিনিধি হিসেবে মানুষ সৃষ্টি করতে চাইলেন তখন মালায়েকরা বললেন আপনার এই নতুন সৃষ্টি তো পৃথিবীতে ফাসাদ (অন্যায়, অবিচার) ও সাফাকুদ্দিমা (যুদ্ধ, রক্তপাত) করবে। (বাকারা: ৩০) আশ্চর্যের বিষয় দেখুন- সেটাই সত্য হয়েছে। পৃথিবী এখন ফাসাদ ও সাফাকুদ্দিমায় পরিপূর্ণ।
মালায়েকরা কিন্তু এ কথা বললেন না যে মানুষ নামাজ পড়বে না, রোজা রাখবে না, ইবাদত বন্দেগি করবে না, জিকির করবে না ইত্যাদি। এর একটাও বললেন না, তারা বললেন যে মানুষ পৃথিবীতে ফাসাদ ও সাফাকুদ্দিমা করবে অর্থাৎ মানবজাতি বর্তমানে যা করছে, অন্যায়-অশান্তি রক্তপাতে ডুবে আছে। তার মানে মানুষের মূল সমস্যা ঐ ইবাদত-বন্দেগিতে নয়, মূল সমস্যা তার শান্তিতে বসবাস করায় এবং কোন প্রক্রিয়ায় মানুষ পৃথিবীর এই অন্যায়-অশান্তি থেকে মুক্তি পাবে তার উপায় বলতে গিয়েও আল্লাহ কোর’আনে ইবাদত-বন্দেগির কথা না বলে তাঁর প্রেরিত হেদায়াহ মেনে চলার নির্দেশ দিয়েছেন। হেদায়াহ হচ্ছে তওহীদ, আল্লাহকে একমাত্র হুকুমদাতা হিসেবে গ্রহণ করে নেওয়া। আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম না মানা। এই কথায় যারা থাকবে অর্থাৎ আল্লাহর দেখানো সরল পথে থাকবে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, তাদের ভয় নেই আর তারা চিন্তিতও হবে না। (বাকারা: ৩৮) পক্ষান্তরে আল্লাহকে একমাত্র হুকুমদাতা হিসেবে গ্রহণ না করলে কী পরিণতি হতে পারে তারও দৃষ্টান্ত কোর’আনে বর্ণিত হয়েছে।
আদম সৃষ্টির পর আল্লাহ সমস্ত মালায়েককে হুকুম করেছিলেন আদমকে সেজদাহ করতে। সমস্ত মালায়েক সেজদাহ করলেও ইবলিস সেজদাহ করল না, অর্থাৎ আল্লাহর হুকুম অমান্য করল। ফলে সে বিতাড়িত ও অভিশপ্ত হয়ে গেল। তারপর আদম (আ.) যখন আল্লাহর একটি হুকুম অমান্য করলেন তিনিও শাস্তিস্বরূপ জান্নাত থেকে পৃথিবীতে নির্বাসিত হলেন। কোর’আনে আল্লাহ বলেন, যারা আল্লাহর হুকুম দিয়ে ফয়সালা করে না তারা কাফের (মায়েদা: ৪৪)। অথচ বর্তমানে মানবজাতি আল্লাহকে হুকুমদাতা হিসেবে প্রত্যাখ্যান করে নিজেরা মনগড়া জীবনব্যবস্থা রচনা করে জীবন পরিচালনা করছে, যার অনিবার্য পরিণতিতে আজ মানুষ অন্যায়-অশান্তি অবিচার, রক্তপাত-হানাহানিতে ডুবে আছে, পৃথিবীকে নরকে পরিণত করেছে। কোনো ইবাদত-উপাসনা, নামাজ রোজা কোনোকিছুতেই এই নরকযন্ত্রণা থেকে মুক্তি মিলছে না।
এমতাবস্থায় মানবজাতি যদি এই অবস্থা থেকে মুক্তি পেতে চায়, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায় তাহলে আল্লাহকে একমাত্র (ইলাহ) হুকুমদাতা হিসেবে মেনে নেওয়ার বিকল্প নেই। ইবাদত উপাসনা অবশ্যই লাগবে, কিন্তু ভুলে গেলে চলবে না যে, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নেই। যারা তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হলেন অর্থাৎ ঈমান আনলেন তাদের জন্য আমল প্রযোজ্য। আমরা বর্তমানে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করেই নিজেদেরকে ঈমানদার ভেবে বোকার স্বর্গে বাস করি, অথচ আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস মোশরেক আরবদেরও ছিল, কিন্তু তারা আল্লাহর হুকুম মানত না, হুকুম মানত তাদের সমাজের গোত্রপতি ও ধর্মব্যবসায়ী পুরোহিতদের! আমরা যেমন হুকুম মানি পশ্চিমা বস্তুবাদী দাজ্জালীয় সভ্যতার।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article