প্রচ্ছদ    HT All Article   আপদমস্তক আবৃত করা ‘পর্দা’ নয়

আপদমস্তক আবৃত করা ‘পর্দা’ নয়

৩১ জানুয়ারি ২০২৩ ০৬:৪৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ইসলাম একটি ভারসাম্যপূর্ণ, প্রাকৃতিক জীবনব্যবস্থা। মানবজীবনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল হুকুম-বিধান সুস্পষ্টভাবে কোর’আনে লিপিবদ্ধ আছে। আল্লাহ বলেছেন ‘কোরআনে রয়েছে সত্য ও সঠিক বিষয় – Wherein are laws (or decrees) right and straight (সুরা বাইয়্যেনাহ ৩)।’ এই আয়াতের মাধ্যমে আল্লাহ কোর’আনে কিছু সংযোজন বা বিয়োজনকে পুরোপুরি নাকচ করেছেন। অন্যান্য বিধানের মত পর্দা সংক্রান্ত বিধানও স্পষ্টভাবে কোর’আনে উল্লিখিত আছে। এখন কেউ যদি পর্দার নির্ধারিত সীমারেখার কম বা বেশি পর্দা করতে চায় তা হবে সীমালঙ্ঘন, আল্লাহর হুকুমকে অস্বীকার করা। কেননা আল্লাহ বলেছেন, “দীন নিয়ে বাড়াবাড়ি করো না (সুরা আন নিসা ১৭১, সুরা আল মায়েদা ৭৭)।” পর্দা সংক্রান্ত বিধানগুলো মূলত সুরা নূর ও সুরা আহযাবে বিবৃত করা হয়েছে। আর সুরা নূরের শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন, ‘এটি একটি সুরা, এটি আমি অবতীর্ণ করেছি এবং এর বিধানকে অবশ্যপালনীয় করেছি। এতে আমি অবতীর্ণ করেছি সুস্পষ্ট আয়াতসমূহ যাতে তোমরা উপদেশ গ্রহণ কর (সুরা নূর ১)।

বর্তমান মুসলিম বিশ্বের অনেক দেশে নারীদের উপর আপাদমস্তক আবৃতকারী যে পর্দাপ্রথা নির্ধারণ করে দেওয়া হয়েছে, এমনকি বাংলাদেশেও এটাকে পর্দার প্রকৃত পদ্ধতি বলে ব্যাপকভাবে ওয়াজে বয়ানে প্রচার চালানো হচ্ছে আসলেই সেটা কোর’আন, হাদিস মোতাবেক কতটুকু বৈধ তা খতিয়ে দেখা প্রয়োজন।

আমাদের দেশে মাথার স্কার্ফকে হেজাব বলা হয়, আবার পর্দা করাকেও হেজাব বলা হয়। হেজাব হল একটি আরবি শব্দ যার অর্থ হল – আবরণ, বিভাজন, আলাদা, পর্দা। কোর’আনে হেজাব শব্দটি সাতবার উল্লেখ করা হয়েছে, তবে সাত আয়াতের কোনোটিতেই আল্লাহ শব্দটি নারীদের পোশাক হিসেবে ব্যবহার করেননি। কোর’আনে কী পোশাক পরতে হবে সে বিষয়ে নির্দিষ্ট শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

(সুরা নূর- ৩১) নম্বর আয়াতে আল্লাহ বলেন, ‘হে রসুল! মো’মেন নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণত প্রকাশমান, তা ছাড়া তাদের গোপন সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের ওড়না বক্ষ দেশে ফেলে রাখে। নারীর পোশাক সংক্রান্ত একটি নীতি এই আয়াতে আমরা পাচ্ছি। আয়াতটিতে ‘খুমুরিহিন্না’ শব্দটি ব্যবহার করা হয়েছে এবং এখানে খুমুরের মাধ্যমে স্রষ্টা নারীদের বক্ষদেশ ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন। কোর’আনের ইংরেজি অনুবাদে এ নির্দেশটি এভাবে অনুবাদ করা হয়েছে – Let them draw their veils over their chests . ‘খুমুরিহিন্না’ শব্দটি ‘খুমার’ শব্দ থেকে উদ্ভুত (বহুবচন খিমার) যার অর্থ শার্ট বা শাল বা ব্লাউজ বা যে কোন আবরণ। খেয়াল করুন, এই আয়াতে মুখ বা চুল নয় বরং বুক ঢেকে রাখার কথা বলা হয়েছে। (সুরা আহযাব- ৫৯) আয়াতে আল্লাহ বলেছেন একটি অতিরিক্ত কাপড় নারীর ‘জুয়ুব’ আবৃত রাখতে।

আল্লাহ বলেন, “হে নবী! আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মো’মেনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের বক্ষের উপর (জুয়ুবিহিন্না) টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু।”

এখানে ব্যবহৃত ‘জুয়ুবিহিন্না’ শব্দটি ‘জায়ব’ থেকে উদ্ভূত (বহুবচন জুয়ুব) যার অর্থ হল ‘বক্ষ’। যদি আল্লাহর উদ্দেশ্য হতো ঘোমটা, আঁচল বা নেকাব চাপিয়ে দেওয়া তবে প্রেরিত আয়াতে মুখমণ্ডল ও ঘোমটা শব্দগুলো সরাসরি ব্যবহার করা থেকে কোনো কিছুই তাঁকে বিরত রাখতে পারত না।  বরং তিনি সেগুলোই ব্যবহার করতেন। কারণ তিনি কোর’আনের নির্দেশগুলোকে মুবিন বা সুস্পষ্ট বলে ঘোষণা দিয়েছেন বারবার।

উল্লিখিত আয়াতে মুখ (ওয়াজহু, উজাহ, কুবাল); মাথা (রাআস); বা চুল (শাআর) এর কোনো উল্লেখ নেই। তিনি আসলে যেটা বোঝাতে চান নি, অনুবাদক ও মুফাসসিররা সম্ভবত কোনো গায়েবি অহী মারফত সেটা বুঝে নিয়ে কোর’আনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এবং আল্লাহর নামে নিজেদের কথা চালিয়ে দিয়েছেন। ভাগ্যিস আরবি কোর’আনটা অবিকৃত আছে, নইলে সঠিক জায়গায় ফিরে যাওয়ার কোনো সুযোগই থাকত না।

উল্লেখিত আয়াতে এটাও নির্দেশিত হয়েছে যে, নারীরা তাদের মুখমণ্ডল ঢেকে রাখবে না। ওই আয়াতে বলা হয়েছে নারীরা শুধুমাত্র তাদের শরীরের সাধারণ প্রকাশ্য অংশ ছাড়া অন্যান্য সৌন্দর্য প্রকাশ করবে না। যদি শরীরের এমন কোনো অংশ থাকে যা সর্বাধিক প্রকাশিত অংশ তবে তা হল মুখমণ্ডল। যদি কান ও চোখ সামান্যতম ঢেকে রাখা হয় তবে দেখা ও শোনার কাজ বাধাগ্রস্ত হয়। মুখ আবৃত থাকলে খাওয়া ও পান করাও সম্ভব নয়। মুখমণ্ডলে পর্দার ব্যবহার নানা ধরণের জটিলতা সৃষ্টি করে। কিন্তু দয়াশীল সৃষ্টিকর্তা দীনে কোন জটিলতা রাখেননি। (সুরা আল হাজ্ব ৭৮)

(সুরা আহযাব- ৫৯) নম্বর আয়াতে রসুলকে (সা.) বলা হয়েছে তিনি যেন তার স্ত্রী ও কন্যা এবং বিশ্বাসী নারীদেরকে বলেন, তারা যেন তাদের ‘জালাবিবের’ কিয়দংশ দিয়ে নিজেদের জুয়ুব (বক্ষদেশ) ঢেকে নেয়। এখানে ব্যবহৃত ‘জালাবিব’ শব্দটি হল ‘জিলবাব’ এর বহুবচন যার অর্থ হল শার্ট, চাদর, ওড়না বা আলখেল্লা। প্রশ্ন জাগে, এই জালবিব শব্দের অর্থ কি এটা বুঝায় যে মুখমণ্ডল ঢেকে রাখতে হবে? পরিষ্কারভাবে না, কেননা মহাজ্ঞানী আল্লাহ এমনটা বলতে চাইলে সেই শব্দ ব্যবহার করতেন। যদি একজন নারীর মুখমণ্ডল ঢেকে রাখা হয় তবে তাকে কেউ চিনতে পারবে না। শরীরের একমাত্র অংশ যা দ্বারা এক মানুষকে আরেক মানুষ আলাদাভাবে চেনা যায় তা হল তার মুখমণ্ডল। কোর’আনে এমন একটাও আয়াত নেই যেখানে নারীদের মুখমণ্ডল ঢেকে রাখার জন্য বলা হয়েছে। প্রকৃত পক্ষে, কোর’আনে উল্লেখিত পর্দার আয়াতগুলো দ্বারা মুখমণ্ডল ঢেকে পর্দা করা আল্লাহর বিধানের সুস্পষ্ট লঙ্ঘন, তবে ধুলা-বালি, রোগজীবাণু থেকে বাঁচার জন্য বা আত্মপরিচয় গোপন করার জন্য কেউ সেটা ঢাকলে সেটা ভিন্ন কথা। কিন্তু আল্লাহর দেওয়া পর্দার হুকুমের আওতায় মুখমণ্ডল আবৃত করা পড়ে না। কোর’আনের এই আয়াতগুলোতে নারীদের জানার আবশ্যকতা রয়েছে। আল্লাহর রসুলের যুগেও নারীরা তাদের মুখ খোলা মসজিদে যেতেন, বাজারে যেতেন, সামষ্টিক সকল কাজে অংশগ্রহণ করতেন। এমনকি আজকের দিনে সৌদি আরব যেখানে মুখঢাকা কঠোর পর্দা প্রথা বিদ্যমান সেখানেও হজের সময় ইসলামের প্রকৃত বিধানের চর্চা দেখা যায়। হজের সময় কোন নারীর মুখমণ্ডল ঢাকা রাখা যায় না। নবীজী (সা.) বলেন, ‘মেয়েরা বড় হলে চেহারা ও হাত ছাড়া আর কিছু দেখানো উচিত নয় (আবু দাউদ ৪০৯২)।

বর্তমান নারীদের পর্দা এমনভাবে করতে বলা হয় এবং নারীরা করে থাকে এতে কাউকে চেনার উপায় নাই। কেউ মুখ খুলে রাখলে তাকেও বেপর্দা নারী, দাইয়ুস নারী, উলঙ্গ নারী বলে আখ্যায়িত করা হয়। অথচ অনেক মাদকব্যবসী, দেহ ব্যবসায়ী, প্রতারক চক্রসহ বিভিন্ন নারীদেরকে দেখা যায় পর্দা করে এসব অপকর্ম, অপরাধ করে বেড়ায় যা তাদের জন্য সহজ হয়। মানুষের সৃষ্টি করা এই বিকৃত পর্দা এসব অপকর্ম, অপরাধগুলোকে সহজ করে দিচ্ছে।

যারা নারীদের আপাদমস্তক ঢেকে রাখতে নির্দেশ দেয় তাদের অবশ্যই স্মরণ করতে হবে যে, আল্লাহ বিশ্বাসী পুরুষদের দৃষ্টি সংযত ও নত রাখার নির্দেশ দিয়েছেন (সুরা নূর- ৩০)। যদি নারীর শরীর আপাদমস্তক আবৃতই থাকে তাহলে দৃষ্টি অবনত ও সংযত রাখার কোন প্রয়োজন হত না। এর অর্থ নারীর দিকে মোমেন পুরুষ লালসার লোলুপ দৃষ্টিতে তাকাবে না। এই নির্দেশকে লজ্জাজনক ভাবে প্রত্যাখ্যান করে আমাদের মুফতি সাহেবরা নারীকেই প্যাকেটবন্দী করার নির্যাতনমূলক ও অপ্রাকৃতিক বিধান রচনা করে তা আল্লাহর বিধান বলে চালিয়ে যাচ্ছেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article