প্রচ্ছদ    HT All Article   অবলা থেকে সবলা

অবলা থেকে সবলা

৫ ডিসেম্বর ২০২২ ০১:৫৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

আমরা জানি, যে কোনো সংকটকালে সবচেয়ে কষ্ট পায় শিশুরা, সবচেয়ে বেশি নির্যাতিত হয় নারীরা। বিশেষ করে সংকটের সুযোগ নিয়ে নারীদের ধর্ষণ করা হয়, বন্দী করে নিয়ে যাওয়া হয়। উদ্বাস্তু শিবিরে গিয়েও তাদের বিক্রি হতে হয়। কারণ হচ্ছে, নারী দুর্বল। পৃথিবীর যে কোনো দেশে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে এটাই হয়ে থাকে। আফগানিস্তান, ইরাক, সিরিয়া, মায়ানমারের নারীরা তো কম পর্দা করেন না। কিন্তু সেই বোরকা তাদের ইজ্জত বাঁচাতে কোনো কাজে আসে নি। লক্ষ লক্ষ রোহিঙ্গা নারী ধর্ষিতা হয়েছেন, গর্ভবতী হয়েছেন বৌদ্ধ রাখাইন সন্ত্রাসীদের দ্বারা। একই ঘটনা ঘটেছে বসনিয়াতে, ইরাকে, কাশ্মিরে।
কিন্তু ইসলামের ইতিহাস এমন ছিল না। ইসলামের নারীরা কোনো দিক থেকেই পুরুষদের থেকে পিছিয়ে ছিল না। এমন কি সাহসিকতা, সামরিক চরিত্র সবদিকে নারীরা অনেক যোগ্যতার পরিচয় দিয়েছে। যতদিন সমাজে ইসলামের সঠিক আকিদা ছিল, ততদিন মুসলিম নারীদের কেউ স্পর্শও করতে পারে নি।
রসুলাল্লাহ (সা.) নিজে তাদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছেন। আম্মা আয়েশাকে (রা.) উৎসাহ দেওয়ার জন্য তাঁর সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছেন। তাতে ইচ্ছা করে নিজে হেরে গিয়ে আম্মা আয়েশাকে (রা.) বিজয়ী করেছেন। তিনি তাঁকে সঙ্গে নিয়ে সাহাবিদের বর্শা খেলার প্রতিযোগিতা উপভোগ করেছেন। অন্যান্য মেয়েদেরকেও তিনি যুদ্ধের সময় নানারকম কাজে, আহতদের সেবা, রসদ সরবরাহ, চিকিৎসা, শহীদদের দাফন করা ইত্যাদি দায়িত্ব দিয়েছেন যা তারা সুষ্ঠুভাবে পালন করেছেন। রসুলাল্লাহর সঙ্গে থেকে তারা দুর্দান্ত লড়াই করেছেন। ইয়ারমুকের যুদ্ধে তাঁবুর খুঁটি দিয়ে পিটিয়ে রোমান সৈন্যদের হত্যা করেছেন।
তাদের এই চরিত্র আজ কোথায় হারিয়ে গেল? যে ইসলাম তাদেরকে এমন দুঃসাহসী যোদ্ধায় পরিণত করেছিল আজ তারা কীভাবে এমন জুবুথুবু, অবলা, ভীরু জনসংখ্যায় পরিণত হলো। যে কোনো সংকটকালে তারা জাতিকে সাহায্য করার পরিবর্তে নিজেরাই জাতির বোঝা হয়ে দাঁড়ায়। যারা জাতিকে নিরাপত্তা দিত, তারা আজ নিজের সম্মানটাই রক্ষা করতে অক্ষম।
ইসলামের পর্দার বিধানের বাড়াবাড়ি করে তাদেরকে এমন অসহায় বানিয়ে ফেলা হয়েছে। যখন বলা হয়েছে পরপুরুষের সামনে যাওয়া যাবে না, তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। যখন বলা হয়েছে তাদের কণ্ঠ পরপুরুষের কানে গেলে পাপ হবে, তখন তারা সকল অন্যায়কে মুখ বুজে মেনে নিয়ে নীরব হয়ে গেছে। তাদের মুখ থেকে প্রতিবাদের ভাষা হারিয়ে গেছে। ইসলামের প্রশাসনিক কেন্দ্র মসজিদ। নারীদেরকে সেই মসজিদে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।
এভাবে তাদেরকে অক্ষম, অযোগ্য, বুদ্ধিহীন প্রাণীতে পরিণত করা হয়েছে। যারাই নিজেদেরকে বিকশিত করতে চেয়েছে, তাদেরকে এই পর্দার বাড়াবাড়ি ত্যাগ করতে হয়েছে। তাদেরই কপালে জুটেছে পর্দাহীনতার ফতোয়া। কর্মজীবী নারীদেরকে ব্যভিচারী বলে, চরিত্রহীন বলে গালি দিচ্ছে ধর্মব্যবসায়ী শ্রেণি।
আজকে আফগানিস্তানে আবার তালেবানদের উত্থান হয়েছে। সেখানে নারীদেরকে চাকরি বাকরি থেকে ছাটাই করে দেওয়া হয়েছে। ঘরের বাইরে গেলে তাদেরকে আপাদমস্তক বোরকায় শরীর ঢেকে বের হতে হচ্ছে, সঙ্গে পুরুষ আত্মীয় নিতে হচ্ছে। অথচ আল্লাহর রসুল বলেছিলেন, এমন সময় আসবে যখন একা একটা সুন্দরী মেয়ে সারা গায়ে অলঙ্কার পরে শত শত মাইল পথ দিনে ও রাতে অতিক্রম করবে। তার মনে আল্লাহ ও বন্যপ্রাণী ছাড়া আর কোনো ভয় আসবে না। তিনি সেই সমাজ কায়েম করেছিলেন ইসলাম দিয়েই।
তাহলে আজকে আমরা এটা কোন ইসলাম দেখছি। আফগানিস্তানে মেয়েদের হাইস্কুলে পড়া বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক এটাই আমাদের দেশের আলেম ওলামারাও চান। হেযবুত তওহীদ এর প্রতিবাদ করছে। আমরা আল্লাহর রসুলের সেই ইসলামের ইতিহাসগুলো আমাদের নারীদের সামনে তুলে ধরছি। যেন আমাদের নারীরা সাহসী হন, তারা যেন ইসলামের বিধি-নিষেধ সম্পর্কে অবহিত হন, শালীনতার সঙ্গে পুরুষদের সঙ্গে সকল কাজে অংশ নিতে পারেন, জাতির বোঝা না হয়ে জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন।
ইসলামের পর্দার বিধান নারী ও পুরুষ উভয়ের জন্য। আল্লাহ এই বিধান দিয়েছেন যে নারী ও পুরুষ একত্রে কাজ করে সমাজ-সভ্যতাকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। এই বিধানকে উন্নতি প্রগতির প্রতিবন্ধকতা হিসাবে প্রদান করা হয় নি। হেযবুত তওহীদের যাবতীয় কর্মকাণ্ডে ও সংগ্রামে নারী ও পুরুষ একত্রেই সকল কাজে অংশ নিচ্ছে, সভা সেমিনার, মানববন্ধন, পত্রিকা প্রকাশ, বিক্রি করছে, আজ পর্যন্ত কোনো একটি নারী ধর্ষণ দূরে থাক, একটি ইভ টিজিং এর মতো ঘটনাও ঘটতে দেখা যায় নি। আমরা বিশ্বাস করি, হেযবুত তওহীদের আদর্শ পৃথিবীতে প্রতিষ্ঠিত হলে সবচেয়ে বেশি উপকৃত হবে নারীরা, সবচেয়ে বেশি স্বাধীনতা পাবে নারীরা, ঠিক যেটা হয়েছিল রসুলাল্লাহর মদীনায়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article