প্রচ্ছদ    HT All Article   সত্য বলার যন্ত্রণা

সত্য বলার যন্ত্রণা

১১ জানুয়ারি ২০১৮ ১০:২৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

রাকীব আল হাসান:
আরবিতে একটি কথা আছে ‘আল হাক্কু মররুন’ অর্থাৎ সত্য কথা তেতো। সত্য কথা অনেক সময় শ্রোতার কাছে তিক্ত শোনায়। এর জন্য সত্য বলার যন্ত্রণাও কম নয়। তবু সত্যকে প্রকাশ করতে হবে কারণ মুক্তির একমাত্র উপায় হচ্ছে সত্য। সত্য বলার যন্ত্রণা কীরূপ তা ব্যক্ত করা দরকার। আমরা হেযবুত তওহীদ যতই মানুষকে বুঝানোর চেষ্টা করি যে, ইসলাম এসেছে মানবজাতির কল্যাণের জন্য। কোন ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ হাসিলের জন্য ইসলামের আগমন ঘটে নি। এই কথাটি অনেকেই বুঝতে চান না। আর ধর্মব্যবসায়ীরাও চটে যান, কারণ সত্য বললে তাদের ব্যবসায়ের পুঁজি থাকে না। তারা সাধারণত জনতাকে আমাদের বিরুদ্ধে উস্কে দেন, আমাদের বিষয়ে অপপ্রচার চালান। তারা আমাদের মুরতাদ, ধর্মদ্রোহী, খ্রিষ্টান ইত্যাদি বলে অপবাদ দেন, আমাদের নির্মূল করার হুমকি দেন, এমন কি বিষধর ফণা তুলে ছোবলও মারেন। ধর্মব্যবসায়ীদের পক্ষ থেকে প্রাপ্ত জ্বালা তো আছেই, এছাড়াও আরো জ্বালা রয়েছে। আমরা যখন বলি, আকাশের মত উদার, সমুদ্রের মত বিশাল, প্রচণ্ড গতিশীল এ দীনটি এসেছে মানবজাতিকে মুক্তি দিতে, সকল অন্যায়-অত্যাচার, যুদ্ধ-বিগ্রহ, হিংসা বিদ্বেষ এক কথায় সর্ব রকম অশান্তি দূর করতে, মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করতে। এই দীন মসজিদে, হুজরায়, খানকায়, আস্তানায় বসে চোখ বন্ধ করে রিপু জয়ী সাধু সন্ন্যাসী হওয়ার জন্য প্রেরিত হয় নি। ব্যাস, আমাদের উপর ক্ষীপ্ত হয় খানকা, মাজার, আস্তানা আর দরবার শরিফের পীর সাহেবরা। তারা তাদের অনুসারী ও অনুগতদের ফতোয়া দেন যে আমরা ইসলামের শত্রু। আমরা কাফের, আমাদের যেখানে পাওয়া যাবে সেখানে ঠেঙ্গানী দিতে হবে। তাদের এই আদেশ তাদের অনুসারীরা অন্ধের মতো পালন করে। তারা আমাদের বাগে পেলেই বুঝিয়ে দেয় সত্য বলার যন্ত্রণা কতটুকু। কিন্তু আমরা আর কীইবা করতে পারি, সত্য তো আমাদের বলতেই হবে।
আমরা আবার যখন বলি রাজনীতির নামে এই যে প্রতারণা, ব্যবসা চলছে তা উচিত নয়। রাজনীতি হবে মানবতার কল্যাণে। মানবতার কল্যাণে যারা নেতৃত্ব দিবেন তাদের নেতৃত্বর প্রতি কোন লোভ থাকার কথা না। মানুষই ডেকে এনে তাদের হাতে ক্ষমতা তুলে দিবে, তারা ঐ ক্ষমতায় বসতে বাধ্য হবে। দায়িত্ব গ্রহণের পর তারা ঘুমাতে পারবে না। তাদের সমস্ত সময় যাবে মানুষ ও সমাজের চিন্তায়, তাদের নিরাপত্তা ও সুখের কথা ভেবে। তারা ন্যায়ের মধ্যে থেকে রাষ্ট্র পরিচালনা করবেন, তারা মানুষের সম্পদকে কুক্ষিগত করবেন না। পাঁচ বছর স্বার্থসেবা করে নির্বাচন এলেই যারা ভোট ভিক্ষা শুরু করেন তারা আসলে জনগণকে বোকা বানিয়ে নিজেদের স্বার্থই রক্ষা করেন। গণতন্ত্র তাদের কাছে একটি চটকদার পণ্যমাত্র যা জনগণ খুব খায়। এই অকাট্য সত্যগুলো যখন আমরা তুলে ধরি তখন তা রাজনীতিকদের কাছে তিক্ত শুনায়।
কিন্তু যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন সত্য প্রকাশ করা থেকে আমরা বিরত থাকতে পারবো না। সত্য প্রকাশ না করলে আমরা থাকতে পারবো না। আমাদের মুক্তি মিলবে না। যারা মিথ্যার ব্যাপারী তাদের গায়ে সত্যের আমদানি জ্বালা ধরাবেই। ছোটবেলার একটা ঘটনা বলি, যে কোন চর্মরোগের জ্বালা পোড়ায় যখন দিনরাত অস্থির থাকতাম তখন দাদীমা নিমপাতার রস করে গোসল করাতেন। যখনই ঐ রস একটুখানি মুখে যেত তখনই দাদীমাকে বকাবকি শুরু করতাম। বুঝতাম না ঐ প্রচণ্ড তেতো রসটিই আমার রোগটি সারিয়ে তুলবে আর দাদীমা যে কষ্ট করে পাতা বেটে আমাকে গোসল করাচ্ছেন তা নিঃস্বার্থভাবে করছেন। আমাকে ভালোবেসে করছেন আমি যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি। আবার ঐ পাতা দিয়ে বড়ি বানিয়ে ভাতের মধ্যে লুকিয়ে আমাকে খাওয়াতেন। যখন টের পেতাম ভাতের ভিতর তেতো তখন প্রচণ্ড ক্ষেপে যেতাম। কিন্তু দাদীমাও ছিলেন নাছোড়বান্দা। শত বকাবকি আর নাতীর অত্যাচারেও তিনি ক্ষান্ত হতেন না। ঔষধ খাইয়ে তবেই ছাড়তেন। ঔষধ খাওয়ার কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হোয়ে যেতাম এবং সারা রাত আরামে ঘুমোতে পারতাম। পরে মনে মনে ভাবতাম যে, আমি দাদীমার সাথে কী খারাপ ব্যবহারই না করেছি। অথচ তিনি শত বকাবকি আর অত্যাচার সহ্য করেও শুধু আমার প্রতি অকৃত্রিম ভালবাসার জন্য নিঃস্বার্থভাবে আমার ভালোর জন্য চেষ্টা করে গেছেন। আজ দাদীমা নেই, তবু আজও মনে মনে তার কাছে ক্ষমা চাই।
আজ আমরা যে সত্য তুলে ধরছি তা অনেকর কাছেই নিম রসের মতো তিতা। এটা রোগীর ক্ষেত্রে প্রথমে একটু বিস্বাদ লাগবেই। আমাদের গালাগালি দিচ্ছেন দিন, কিন্তু আমরা নিঃস্বার্থভাবে মানবতার মুক্তির জন্য, সমাজকে পরিবর্তনের জন্য এ মহাসত্যকে আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের কাজের পিছনে মানবজাতির মুক্তি ও আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কোন স্বার্থ নেই। আমরা এ কাজ করছিই আপনাদের জন্য। আপনাদের কাছে এ মহাসত্যকে পেীঁছে দেয়ার মাধ্যমে আপনারা যাতে শান্তিতে বসবাস করতে পারেন সেই জন্য। দয়া করে আমদের এই মহৌষধটি গ্রহণ করুন, কথা দিচ্ছি আপনি ও আপনার ভবিষ্যৎ প্রজন্ম আরামে ঘুমাতে পারবেন ইনশাল্লাহ।
[লেখক: সহকারী সাহিত্য সম্পাদক, হেযবুত তওহীদ]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article