প্রচ্ছদ    HT All Article   সোনার মানুষ কিভাবে তৈরি হবে?

সোনার মানুষ কিভাবে তৈরি হবে?

২৬ ডিসেম্বর ২০১৭ ১০:৫০ এএম
বজ্রশক্তি ডেস্ক

মো. মোস্তাফিজুর রহমান শিহাব:
বর্তমানে আমরা এক ভয়াবহ দুঃসময় অতিক্রম করছি। সামাজিক অশান্তি, অন্যায়, অসততা, অঙ্গীকারভঙ্গ, রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, অর্থনৈতিক বৈষম্য, হানাহানি ইত্যাদির মধ্যে মানবজাতি নিমজ্জিত হয়ে আছে। বর্তমানের এই পরিস্থিতির জন্য একক কোন ব্যক্তি বা গোষ্ঠি দায়ী নয় এর জন্য একমাত্র দায়ী হচ্ছে বর্তমান সিস্টেম বা জীবনব্যবস্থা।
আল্লাহর রসুল বলেছেন, “প্রত্যেক মানবশিশু জন্ম নেয় ফেতরাতের (প্রকৃতির) উপর, অতঃপর তার বাবা-মা তাকে ইহুদি, খ্রিস্টান অথবা অগ্নিপূজক বানিয়ে ফেলে (আবু হোরায়রা (রা.) থেকে বোখারী)। পরিবার একটি ব্যবস্থা (System)। তাই পরিবার থেকে মানুষের মধ্যে ধর্ম, নৈতিকতা ইত্যাদির প্রসার হয়। তেমনি সমাজও মানুষকে নিজস্ব কাঠামো অনুযায়ী গঠন করে। এক্ষেত্রে মানুষ হলো কুমারের হাতের কাঁদা মাটির ন্যয়। কুমার যেমন নিজের ইচ্ছে মতো আকার দেয় তেমনি সমাজ কুমরারের মতোই মানুষকে একটি নির্দিষ্ট ডাইসে (Mould, ছাঁচ) ফেলে সে অনুযায়ী তৈরি করে। সমাজ ও রাষ্ট্রব্যবস্থা যদি বস্তুবাদী, ভোগবাদী হয় তবে সেখানকার মানুষও বস্তুবাদী, ভোগবাদী হবে। সমাজ ও রাষ্ট্রব্যবস্থা যদি দুর্নীতিগ্রস্থ হয় তবে মানুষগুলোও তেমনই হবে। পক্ষান্তরে সমাজব্যবস্থা যদি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকে তবে মানুষগুলিও হবে ন্যয়নিষ্ঠ। উদাহারণস্বরূপ বলা যায়, আজকে যারা আইন-শৃঙ্খলা বাহিনীতে কাজ করতে যান তাদের মধ্যে অনেকই সৎ জীবনযাপনের ইচ্ছা ও মানুষের সেবা করার ব্রত নিয়ে যোগদান করেন কিন্তু সিস্টেম তাদের অধিকাংশকেই ঘুষখোর, দুর্নীতিপরায়ণ, অসৎ বানিয়ে ফেলে। তারা পরিস্থিতির চাপে পরে অসৎ হতে বাধ্য হন। আবার যারা ব্যবসা করতে যান তারা অনেকেই ভেজাল দিবেন না, মাপে কম দিবেন না, কোনরূপ দুর্নীতি করবেন না এই নিয়ত করেই যান কিন্তু বাজারে টিকতে না পেরে সততকে বিসর্জন দিতে হয়। রাজনীতিতে যারা যান তারাও হয়তো এই মানসিকতা নিয়ে যান না যে দুর্নীতি, সন্ত্রাস করবেন, জনগণের সম্পদ লুট করবেন, বিদেশে টাকা পাচার করবেন। অনেকের হয়তো জনসেবা করার ইচ্ছাও থাকে কিন্তু পরে তাদের কী অবস্থা হয় সেটা সকলেরই জানা।
একসময় ছাত্ররা শিক্ষাগুরুর পায়ে হাত দিয়ে শ্রদ্ধা জানাতো, সেই ছাত্ররাই এখন শিক্ষককে আটক করে রাখে, মারধোর করে। যে ছাত্রদের শিক্ষা অর্জনের মাধ্যমে মানবসেবায় আত্মনিয়োগ করার কথা সেই ছাত্ররাই এখন টেন্ডারবাজি, বোমাবাজি ইত্যাদি করে ও রাজনৈতিক দলের সন্ত্রাসী হিসাবে ভাড়া খাটে। মানুষগুলো কেন ধীরে ধীরে তার নীতি-নৈতিকতা, সততা হারিয়ে দুর্নীতিবাজ ওয়াদ খেলাফকারী হয়ে যাচ্ছে সেই ব্যাপারে এখন আমাদের ভাবতে হবে।
মূলত সিস্টেমের কারনেই তারা এরূপ হয়ে যায় । আপনি যতই চেষ্টা করুন না কেন বাঁকা রাস্তায় কখনই সোজাভাবে গাড়ি চালাতে পারবেন না। একইভাবে রাস্তাটি যদি সোজা হয় তবে সে শত চেষ্টা করে হলেও বাঁকা ভাবে গাড়ি চালাতে পারবে না। রাস্তা তাকে সোজা চলতে বাধ্য করবে। এই রাস্তাই হচ্ছে ব্যবস্থা বা সিস্টেম যা মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে।
প্রচলিত সিস্টেমে অধিকার আদায়ের জন্য হরতাল, অবরোধ, ঘেরাও, বিক্ষোভ, অনশন ইত্যাদি করা হয়। এসব থেকে ঘটে সহিংসতা, দাঙ্গা, হাঙ্গামা, জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ ইত্যাদি এবং সুদূরপ্রসারী কুফল হচ্ছে জাতির মধ্যে অনৈক্য, অসন্তোষ, বিদ্বেষ, শত্রুতা, বিশৃঙ্খলা- এক কথায় ভয়াবহ বিভীষিকা। এর থেকে রক্ষার জন্য একদলের উপর অসন্তষ্ট হয়ে অন্যদলকে ভোটে জিতিয়ে দিচ্ছে জনতা ও তারপর নির্বাচিতদের মধ্যেও একইরূপ কর্মকা- দেখা যাচ্ছে। এ যেন কড়াই থেকে লাফ দিয়ে চুলায় পড়ার মতো অবস্থা।
এ নির্বাচনী ব্যবস্থা থেকে আমরা এখনও বেড়িয়ে আসতে পারি নি। আমাদের বুঝা উচিৎ গণতন্ত্রের নামে যে জীবনব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছে তাতে একজন সৎ, যোগ্য, প্রকৃত ওয়াদা রক্ষাকারী, আমানতদার, নিঃস্বার্থ মানবপ্রেমী কখনই নির্বাচিত হবে না কারণ এ সিস্টেমে যে যত বেশি মিথ্যা বলতে পারে, কালো টাকা ছড়াতে পারে, পেশীশক্তি ব্যবহার করতে পারে সেই নির্বাচিত হয়। আমাদের সমাজে প্রচলিত একটি কথা রয়েছে যে, আগে নিজে ভালো হন, তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে। এই কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ একটি জীবনব্যবস্থায় মানুষের সামষ্টিক জীবনের গুরুত্ব সর্বাধিক। ব্যক্তি কখনই সামষ্টিক সিস্টেমের বিরুদ্ধে চলতে পারে না। জাতীয় ও সামষ্টিক চাপে সে তার স্বতন্ত্রতা হারিয়ে ফেলে।
কাজেই আমাদের এমন একটি সিস্টেম দরকার যেখানে শত চেষ্টা করেও কেউ ঘুষ খেতে পারবে না, অন্যায় করতে পারবে না, কেউ বিপুল সম্পদের মালিক হবে আর কেউ রাস্তায় ঘুমাবে এমন অবিচার সৃষ্টি হওয়ার কোন সম্ভাবনাই থাকবে না। মানুষ আল্লাহর সৃষ্টি তাই এই সৃষ্টি কিভাবে চললে শান্তিতে থাকতে পারবে তা আল্লাহর থেকে ভালো আর কেউ জানে না। আল্লাহ তাই শেষ রসুলের মাধ্যমে যে দীনুল হক প্রেরণ করেছেন সে দীনকে আমাদের গ্রহণ করে নিতে হবে। আল্লাহর দেয়া এই ব্যবস্থাই হচ্ছে সহজ সরল পথ বা সিরাতুল মুস্তাকিম। আমরা যদি এ দীনুল হককে গ্রহণ করে নিই তবে আমাদের সমাজের প্রতিটি মানুষ সোনার মানুষে পরিণত হবে। কোন মানুষই আর অন্যায়ের দিকে, অসত্যের দিকে ধাবিত হতে পারবে না।
(কলামিস্ট: সহকারী সাহিত্য সম্পাদক, হেযবুত তওহীদ)

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    HT All Article

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    HT All Article

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    HT All Article

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
 ২৯ এপ্রিল ২০২৬    HT All Article
পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন

জ্বালানির দাম কমালো চীন জ্বালানির দাম কমালো চীন
চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায়…
 ২৯ এপ্রিল ২০২৬    মতামত

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!

গুজবের মহামারী; সময় থাকতে মনা হুঁশিয়ার!
কথক দা: আমরা যেন আইয়্যামে গুজবে বাস করছি। অপতথ্য আর অপসংবাদের ভীড়ে কোনটা সত্য আর কোনটা অর্ধসত্য এবং কোনটা মিথ্যা তা বোঝা খুবই মুশকিল। একসময়…
 ২৭ এপ্রিল ২০২৬    HT All Article

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান

খুররম খান পন্নী: রাজনীতি, কূটনীতি ও মুক্তিযুদ্ধের সাহসী অবস্থান
এম আর হাসান:খুররম খান পন্নী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ইতিহাসের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর জীবন ব্রিটিশ শাসন, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ- এই তিনটি…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র ফের বৈঠক যুদ্ধ বন্ধের আশা কতটা?
শাহাদৎ হোসেন:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৪৭ বছরের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ

ঋণের চাপে ‘ক্লান্ত’ অর্থনীতি সুদের ভর্তুকিতেই যাবে বাজেটের বড় অংশ
ওবায়দুল হক বাদল:আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ, ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বড় অঙ্কের ব্যয় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এসব খাতে ২ লাখ…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?

মুসলিম বিশ্বের ঐক্য: নিছক আলোচনা নাকি বাস্তবতার দাবি?
মুস্তাফিজ শিহাব:বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দিকে তাকালে এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে রয়েছে বিপুল জনশক্তি ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে চরম অবমাননা…
 ২৬ এপ্রিল ২০২৬    HT All Article